এক্সপ্লোর

Gold - Silver Price: মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান-ইজরায়েল সংঘাত, বিশেষজ্ঞরা বলছেন সোনা আর রুপোর দাম এবার চড়চড়িয়ে বাড়বে!

Gold Silver Price Forecasts: সোনার মত ধাতুতে এই সময় বিনিয়োগ করে পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও। ফলে এই সময় সোনার চাহিদা ক্রমশ বাড়তে থাকে। ফলে বাড়ে দামও।

ফেব্রুয়ারি মাসের শেষ দিন একপ্রকার যুদ্ধে জড়াল ইরান ও ইজরায়েল। আর এর ফলে বিশেষজ্ঞরা মনে করছেন সোনা আর রুপোর মতো ধাতুর দাম বাড়বে চড়চড়িয়ে। আসলে সোনাকে সেফ হেভেন বা নিরাপদ বিনিয়োগ রূপে গণ্য করা হয়। আর সেই কারণে কোনও ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে বা অর্থনৈতিক মন্দা বাজারে এলে অনেক মানুষ বিনিয়োগ করতে থাকেন সোনায়।

বিশেষজ্ঞরা বলেন, সোনার মত ধাতুতে এই সময় বিনিয়োগ করে পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও। ফলে এই সময় সোনার চাহিদা ক্রমশ বাড়তে থাকে। আর অর্থনীতির সাধারণ নিয়মে বলে কোনও কিছুর চাহিদা বাড়লে সেই পণ্যের দামও বাড়ে। আর এই নিয়মেই বাড়তে থাকে সোনার দামও।

এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন, ইরানে ইজরায়েলের আক্রমণের পর অনিশ্চয়তা বেড়ে গিয়েছে এক ধাক্কায়। এ ছাড়াও ইরানের পাল্টা প্রত্যাঘাতের একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। আর সেই কারণেই এই মুহূর্তে বিনিয়োগকারীরা সোনা বা রুপোয় বিনিয়োগ বাড়াতে পারেন। আর তেমন হলে খুব স্বাভাবিক ভাবেই বাড়তে থাকবে এই দুই মূল্যবান ধাতুর দাম।

আর এরই মধ্যে আমেরিকার সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তেমন হলে বিনিয়োগকারীরা সোনা বা রুপোতেই তাঁদের বিনিয়োগ বাড়াবেন বলে মনে করছেন সকলেই, বলছেন এক বিশেষজ্ঞ। এমনকি রবিবারের ছুটি পেরিয়ে আগামী সোমবার সোনা আর রুপোর বাজার খুললে সেই দাম আর আজকের দামের মধ্যে একটা বিরাট ফাঁকও তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে যা অবস্থা তাতে আগামী সোমবারই ১০ গ্রাম খাঁটি সোনার দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা পেরিয়ে যেতে পারে। ইতিমধ্যেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সোনার দাম পেরিয়ে গিয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা। এ ছাড়াও মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের রুপোর দামও বাড়ছে হু হু করে। এই গতি যদি অব্যহত থাকে তাহলে রুপোর দাম আগামী কয়েক দিনের ২ লক্ষ ৯০ হাজার থেকে ২ লক্ষ ৯৫ হাজার টাকার মার্ক ছুঁয়ে ফেলতে পারে।

উল্লেখ্য, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বলেছে, ইজরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে। দেশের নাগরিকদের তারা সুরক্ষিত জাগায় থাকার কথাও জানিয়েছে। আর তার জন্য সেলুলার ডিভাইসেও আগাম নির্দেশিকা জারি করা হয়েছে। আর এখান থেকেই বোঝা যে এই সংঘাত আগামীতে আরও ভয়াবহ আকার নিতে পারে। ফলে, এই সংঘাত কোন দিকে যে, সেটাই এখন দেখার।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget