এক্সপ্লোর

Dhankar North Bengal Visit: রাজ্যপালকে মাটিগাড়া ও কার্শিয়ংয়ে কালো পতাকা

উত্তরবঙ্গে সফররত রাজ্যপালকে প্রথমে মাটিগাড়ায় এবং পরে কার্শিয়ং স্টেশনের কাছে কালো পতাকা দেখানো হয়।

কার্শিয়ং : রাজ্যপাল জগদীপ ধনকড়কে কালো পতাকা। উত্তরবঙ্গে সফররত রাজ্যপালকে প্রথমে মাটিগাড়ায় এবং পরে কার্শিয়ং স্টেশনের কাছে কালো পতাকা দেখানো হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়েছে।

তাদের বক্তব্য, পাহাড়ে শান্তির পরিবেশ রয়েছে। পরিবেশ অশান্ত করার জন্য রাজ্যপাল পাহাড়ে এসেছেন বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ। সেই কারণে তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে। 

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত অব্যাহত। দিল্লি থেকে ফেরার পর আজ উত্তরবঙ্গে সফরে যান রাজ্যপাল। বাগডোগরা পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর এত ভয়ানক ভোট পরবর্তী হিংসা, এমন বর্বরতা, এত আতঙ্ক কখনও দেখিনি। প্রজাতন্ত্রে সব থেকে জরুরি বিষয়- উন্নতি, জনকল্যাণ, মানুষের মনে যেন আতঙ্ক না থাকে।  কিন্তু, এখন এত আতঙ্ক যে, আতঙ্কে আতঙ্ক নিয়ে চর্চা শুধু করতে পারছেন না মানুষ। সরকারকে বলছি, ৭ সপ্তাহেও এনিয়ে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না। মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছেন? কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কী করে সরকার চোখ ফিরিয়ে নিতে পারে ? কাউকে গ্রেফতার করা হয়নি, খোঁজ করা হয়নি-এটা ভাল সংকেত নয়। রাজ্য সরকারের কাছে আবেদন, এনিয়ে আত্ম-বিশ্লেষণ করুন।  

উল্লেখ্য, সাতদিন উত্তরবঙ্গে থাকবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গে এর আগেও তিনি ভোট পরবর্তী হিংসার বিষয় পর্যবেক্ষণে গিয়েছিলেন। এবার দার্জিলিংয়ে থাকাকালীন বহু মানুষের সঙ্গে কথা বলবেন। এখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় আজই আদালতে অস্বস্তির মুখে পড়েছে রাজ্য। ১৮ জুন কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন একটি বিশেষ কমিটি গঠন করবে। তারা এরাজ্যে এসে গোটা প্রক্রিয়াটা অনুসন্ধান করে দেখে কলকাতা হাইকোর্টের কাছে একটি রিপোর্ট পেশ করবে। সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে এই পাঁচ বিচারপতির বেঞ্চের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদন আজ খারিজ হয়ে যায় হাইকোর্টে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget