এক্সপ্লোর

Gujarat EMI Bribe Payment: এবার ঘুষও দেওয়া যাবে 'কিস্তিতে'! চোখ কপালে দুর্নীতি দমন শাখার

Gujarat Official Scam: গুজরাতের বেশ কিছু সরকারি আধিকারিকরা ঘুষ নেওয়ার ক্ষেত্রে মাসিক কিস্তি শুরু করেছিল। গুজরাট দুর্নীতি দমন ব্যুরো (ACB) বৃহস্পতিবার রিপোর্ট প্রকাশ করেছে।

নয়া দিল্লি: মধ্যবিত্ত শখ মেটাতে এখন ভরসা করে ইএমআইতেই। ক্রেডিটে কেনা জিনিসের টাকা অল্প অল্প করে সুদ দিয়ে কেনায় অভ্যস্ত হয়েছেন অনেকেই। কিন্তু তাই বলে ঘুষ নেওয়া হচ্ছে কিস্তিতে? এমন ঘটনাই ঘটেছে গুজরাতে। পিটিআই প্রকাশিত গুজরাট দুর্নীতি দমন ব্যুরোর তরফে জানতে পারা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে SGST বিলিং কেলাঙ্কারির ঘটনায় এক ব্যক্তির কাছে ২১ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। একবারে তা দেওয়া সম্ভব নয় জেনেই ২ লক্ষ করে ন’টি কিস্তিতে এবং ১ লক্ষ টাকার অন্তিম কিস্তির ব্যবস্থা হয়।

গুজরাতের বেশ কিছু সরকারি আধিকারিকরা ঘুষ নেওয়ার ক্ষেত্রে মাসিক কিস্তি শুরু করেছিল। গুজরাট দুর্নীতি দমন ব্যুরো (ACB) বৃহস্পতিবার রিপোর্ট করেছে যে এই বছর অন্তত দশটি এই ধরনের ঘটনা সামনে এসেছে। 

কীভাবে হয় এই কাজ? 

কোনও সরকারি কাজের জন্য ঘুষ নেওয়ার ক্ষেত্রে অনেকে হয়তো একবারে পুরো টাকা দিতে পারেন না। তখন নিজেরা কথা বলে তা মাসিক কিস্তি করে নেওয়া হয়। কাজ শেষ হওয়ার আগে এক কিস্তি, শেষ হওয়ার পর দ্বিতীয় কিস্তি দেওয়া হয়।- এইভাবে গোটা কাজটি চলছিল, এমনটাই জানান হয়েছে পিটিআইয়ের প্রতিবেদনের মাধ্যমে। কিন্তু সেই কাজের সময় এক ব্যক্তি দ্বিতীয় কিস্তি নেওয়ার আগে দুর্নীতি দমন ব্যুরো (ACB)-তে এসে সমস্ত বিস্তারিত বিবরণ দেন এবং প্রকাশ্যে আনেন এই ঘটনাটি। 

এসিবির একজন সিনিয়র আধিকারিক তথা এসিবি ডিরেক্টর এবং ডিজিপি (আইন ও শৃঙ্খলা) শমসের সিংয়ের মতে, যেমন বাড়ি, গাড়ি বা কোনও মূল্যবান জিনিস কিনতে ইএমআই দেওয়ার প্রচলন আছে। সরকারী সংস্থাগুলিতে ঘুষের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করছে। এটি আইসবার্গের মাথা-মাত্র। আমাদের কাছে যারা আসেন তাঁরা সেই সকল সরকারি সংস্থায় ডাউন পেমেন্ট করার পর যোগাযোগ করেছেন।

গত ৪ এপ্রিল সুরাটের একটি পঞ্চায়েতের উপ-প্রধান কৃষিজমির একটি কাজের জন্য জনৈক গ্রামবাসীর কাছ থেকে ৮৫ হাজার টাকা ঘুষ চান। ওই গ্রামবাসীর আর্থিক অবস্থা ভালো নয়, সেকথা বিবেচনা করে কিস্তিতে ঘুষ দেওয়ার কথা বলেন ‘সদয়’ উপ-প্রধান। সেই ঘটনাটিই এবার সামনে এসেছে।              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget