এক্সপ্লোর

Gujrat Accident News: ফের অঘটন গুজরাতে, বাবা-মেয়ের মাথায় নির্মীয়মাণ ব্রিজ থেকে ভেঙে পড়ল ধাতব পাত, মৃত্যু ২ জনেরই

Gujrat News: মুম্বই থেকে আহমেদাবাদ ছুটবে বুলেট ট্রেন। তার জন্যই ব্রিজ তৈরি হচ্ছে তাপ্তি নদীর উপর। এই সেতুই ভেঙে গিয়েছে।

Gujrat Accident News: কদিন আগেই জলের সুবিশাল ট্যাঙ্ক ভেঙে পড়ে গিয়েছিল গুজরাতে। আবারও এক মর্মান্তিক ঘটনা ঘটেছে গুজরাতেই। জানা গিয়েছে, এক ব্যক্তি এবং তাঁর মেয়ের মৃত্যু হয়েছে কারণ এই বাবা-মেয়ের মাথার উপর ভেঙে পড়েছে একটি নির্মিয়মাণ ব্রিজের অংশে। ভারী ধাতব পাত পড়েছে ওই ব্যক্তি এবং তাঁর মেয়ের মাথায়। এই ঘটনাও ঘটেছে গুজরাতের সুরাটের কাছে। 

মুম্বই থেকে আহমেদাবাদ ছুটবে বুলেট ট্রেন। তার জন্যই ব্রিজ তৈরি হচ্ছে তাপ্তি নদীর উপর। এই সেতুই ভেঙে গিয়েছে। সন্ধের শিফটের কাজ চলছিল কাঠোর গ্রামে। তখনই ঘটে অঘটন। সেতু থেকে ভেঙে পড়ে একটি লোহার পাত। আর সেই ভারী লোহার পাত সটন এসে পড়েছিল ৩৫ বছরের মহসিন ইকবাল শেখ এবং তাঁর ৯ বছরের কন্যা হুমা মহসিন শেখের উপর। ব্রিজের নীচে নদিতে মাছ ধরছিল বাবা-মেয়ে। তখনই ঘটে এই সাংঘাতিক ঘটনা। 

এ হেন ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আশপাশ থেকে বেশ কয়েকজন ছুটে আসেন ওই বাবা এবং মেয়ের জীবন বাঁচাতে। কিন্তু ভারী ধাতব পাতের প্রবল ওজনে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা এবং মেয়ের। চারপাশ থেকে লোকজন এই ২ জনকে বাঁচাতে ছুটে এলেও, শেষরক্ষা হয়নি। বাঁচানো যায়নি ওই বাবা এবং মেয়েকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উত্তরণ থানার পুলিশ। দুর্ঘটনাস্থলের আশপাশ নিরাপত্তায় মুড়ে ফেলেন তাঁরা। ওই বাবা এবং মেয়ের দেহ চাপা পড়ে গিয়েছিল ব্রিজের ভেঙে পড়া অংশের নীচে। ওই ভারী ধাতব পাতের নীচ থেকে উদ্ধার হয় ২ জনের দেহ। তদন্তের স্বার্থে দেহ দু'টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

ব্রিজ নির্মাণের সময়েই এত বড় বিপদ ঘটে যাওয়ায় স্বভাবতই ব্রিজের স্বাস্থ্য নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি নিরাপত্তার প্রশ্নও উঠছে। পুলিশ একটি তদন্ত শুরু করেছে এই ঘটনায়। কন্ট্রাক্টর এবং প্রজেক্ট আধিকারিকদেরও নজরদারির আওতায় আনা হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি নিয়ম মেনে ওই ব্রিজ নির্মাণ করা হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি গাফিলতির কোনও প্রমাণ পাওয়া যায়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগেই একটি বিশাল বড় জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছিল। নির্মাণের পর জল ভরে পরীক্ষা করা হচ্ছিল ট্যাঙ্ক। জল ভরার পরমুহূর্তেই ভেঙে পড়ে ওই ট্যাঙ্ক। কয়েকজন আহত হলেও, ভাগ্য ভাল থাকায় ওই যাত্রায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget