এক্সপ্লোর

Kite String : সাইকেল চালানোর সময়েই গলায় প্যাঁচালো ঘুড়ির মাঞ্জা, নিমেষেই শেষ ৮ বছরের বালক

Kite String Accident : পুলিশ জানিয়েছে, ওই মাঞ্জা সুতো এতটাই ধারালো ছিল যে তা পেঁচিয়ে যাওয়ায় গভীর ভাবে কেটে গিয়েছিল ৮ বছরের ছোট্ট রেহাংশের গলা। 

Kite String : সবেমাত্র মকর সংক্রান্তি পেরিয়েছে। আর বিভিন্ন জায়গা থেকে আসছে ঘুড়ির মাঞ্জার সুতোর কারণে মৃত্যুর খবর। গুজরাতের সুরাটে মৃত্যু হয়েছে ৮ বছরের এক বালকের। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তার। ঘুড়ির মাঞ্জা সুতো গলায় পেঁচিয়ে মৃত্যু হয়েছে ওই বালকের। সাইকেল চালাচ্ছিল ৮ বছরের ছোট্ট ছেলেটি। সেই সময়েই তার গলায় পেঁচিয়ে যায় ঘুড়ির মাঞ্জা সুতো। তারপরেই মৃত্যু হয় ওই বালকের। সুরাটের আনন্দ ভিলাতে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, রেহাংশ বোরসে। অন্য একটি বাচ্চার সঙ্গেই বিল্ডিংয়ের চারপাশে সাইকেল চালাচ্ছিল রেহাংশ। সেই সময়েই তাঁর গলায় লাগে ঘুড়ির মাঞ্জা সুতো। সাইকেল থেকে পড়ে যায় সে। গলায় গভীর ক্ষতর কারণে মৃত্যু হয়েছে তার, জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় যায় পুলিশ। ঘুড়ির মাঞ্জা সুতো খুঁজে পায় তারা। পুলিশ জানিয়েছে, ওই মাঞ্জা সুতো এতটাই ধারালো ছিল যে তা পেঁচিয়ে যাওয়ায় গভীর ভাবে কেটে গিয়েছিল ৮ বছরের ছোট্ট রেহাংশের গলা। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুড়ির মাঞ্জা সুতোয় মারাত্মক ভাবে জখম হওয়ার খবরও সামনে এসেছে বিগত কয়েকদিনে। এক পুলিশকর্মীর গলায় পড়েছে ১০টি সেলাই। পায়ে গুরুতর চোট পেয়েছেন বছর ৭০- এর এক বৃদ্ধাও। 

গুজরাতের সুরাটেই ঘটেছে আরও একটি মর্মান্তিক ঘটনা 

ঘুড়ির মাঞ্জা সুতোয় ফের প্রাণ গেল একই পরিবারের তিনজনের। মা, বাবা এবং তাঁদের ৭ বছরের মেয়ে, তিনজনেরই প্রাণ কেড়েছে ঘুড়ির মাঞ্জা সুতো। গুজরাতের সুরাটে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ৭০ ফুট উঁচু একটি ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন ওই তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা এবং ছোট্ট মেয়েটির। প্রাথমিক ভাবে প্রাণে বেঁচে গেলেও পরে মৃত্যু হয় মায়েরও। জানা গিয়েছে, ফ্লাইওভারের উপর দিয়ে বাইক চালানোর সময় ঘুড়ির মাঞ্জা সুতো এসে লাগে বাইকে। বেসামাল হয়ে সটান নীচে পড়ে যান বাইকের তিন আরোহী। চালক এবং তাঁর ৭ বছরের কন্যা সন্তানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৭০ ফুট উঁচু ফ্লাইওভার থেকে একটি অটোর উপর পড়েছিলেন মহিলা। তাই প্রাথমিক ভাবে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু গুরুতর ভাবে জখম হয়েছিলেন তিনি। আর সেই চোট-আঘাতই তাঁর প্রাণ কেড়ে নিয়েছে শেষ পর্যন্ত। 

কর্নাটকের বিদার জেলাতেও মৃত্যু হয়েছে এক ব্যক্তির 

বাইকে করে যাওয়ার সময় ৪৮ বছর বয়সী সঞ্জুকুমারের গলায় লাগে ঘুড়ির মাঞ্জা সুতোর প্যাঁচ। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাতেও মামলা রুজু করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget