এক্সপ্লোর

Traffic : রাস্তায় ৮-১০ কিলোমিটার দীর্ঘ জ্যাম ! ঘণ্টার পর ঘণ্টা নড়ল না গাড়ি, গুরুগ্রামে রাস্তা ধসে ভয়ঙ্কর ঘটনা

Gurugram Rain: প্রবল বৃষ্টিতে গুরুগ্রামের নরসিংহপুরে ধসে গেল দিল্লি-জয়পুর জাতীয় সড়ক NH-48-এর একাংশ। ৮-১০ কিমি যানজট, বিকল্প পথের নির্দেশ ট্রাফিক পুলিশের।

গুরুগ্রাম: প্রবল বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি দিল্লি সংলগ্ন গুরুগ্রামে। দিল্লি-জয়পুর জাতীয় সড়কের (NH-48) একটি বড় অংশ ধসে তৈরি হয়েছে গভীর গর্ত। মঙ্গলবার গুরুগ্রামের নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের একাংশ ধসে পড়ায় কার্যত স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে পড়েন বহু যাত্রী। রাস্তা ধসের জেরে IFFCO চক থেকে নরসিংহপুর পর্যন্ত প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন এবং ট্রাফিক পুলিশ জয়পুরমুখী যানবাহনের জন্য বিকল্প পথের ব্যবস্থা করে।

ঘটনাস্থলের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে, জাতীয় সড়কের একটি বড় অংশ বসে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। এর ফলে ওই অংশ দিয়ে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

রাস্তা ধসে আটকে SUV

শুধু জাতীয় সড়ক নয়, গুরুগ্রামের আরও কয়েকটি এলাকা থেকেও রাস্তা ধসে পড়ার খবর সামনে এসেছে। একটি জায়গায় রাস্তা বসে যাওয়ায় অন্তত একটি SUV-র সামনের চাকা গর্তে ঢুকে যায়। গাড়িটিকে ঘিরে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা। এমনকি গুরুগ্রামের ডেপুটি কমিশনারের বাসভবন এবং ক্যাবিনেট মন্ত্রী রাও নরবীরের বাড়ির বাইরেও রাস্তা বসে যাওয়ার ঘটনা ঘটেছে।  প্রাকৃতিক বিপর্যয়ে  রাস্তায় রাস্তায় আটকে পড়েছে  যানবাহন। 

বৃষ্টিতে জলমগ্ন গুরুগ্রাম

ভারী বৃষ্টির জেরে গুরুগ্রামের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে জল জমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। বিভিন্ন এলাকার ভিডিওতে দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তার উপর দিয়ে ধীর গতিতে এগোচ্ছে গাড়ি, বাস ও ট্রাক। একাধিক রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। কোথাও জল পেরিয়ে অত্যন্ত ধীর গতিতে এগোতে দেখা যায় যানবাহনকে, আবার কোথাও দীর্ঘ সময় আটকে থাকতে হয় যাত্রীদের।জাতীয় সড়কের উঁচু অংশেও সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে গাড়ির লাল ব্রেক লাইটের সারি। ধসে যাওয়া রাস্তা এড়াতে বহু গাড়িকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ায় সংলগ্ন রাস্তাগুলিতেও তীব্র যানজট তৈরি হয়।

দিল্লি থেকে জয়পুরগামীদের জন্য ট্রাফিক অ্যাডভাইজরি

পরিস্থিতির জেরে বিশেষ ট্রাফিক অ্যাডভাইজরি জারি করেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। দিল্লি থেকে জয়পুরের দিকে যাওয়া গাড়িচালকদের NH-48-এর ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের পরামর্শ অনুযায়ী, দিল্লি থেকে জয়পুরমুখী গাড়িগুলিকে রাজীব চক থেকে বাঁ দিকে ঘুরে সাদার্ন পেরিফেরাল রোড বা SPR ব্যবহার করতে বলা হয়েছে। প্রবল বৃষ্টি, জল জমা এবং জাতীয় সড়কের অংশ ধসে পড়ার জেরে গুরুগ্রামের বিস্তীর্ণ অংশে যান চলাচল এখনও মারাত্মকভাবে প্রভাবিত।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget