এক্সপ্লোর

ভারত ছাড়ল হার্লে-ডেভিডসন, পুনর্গঠনের খরচ দিতে হবে ৭৫ মিলিয়ন ডলার

আপাতত হার্লে জোর দিতে চায় উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

নয়াদিল্লি: ১১ বছর এ দেশে কাজ করার পর ভারত ছাড়ছে মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে-ডেভিডসন। এ জন্য তাদের রিস্ট্রাকচারিং কস্ট বা পুনর্গঠন ব্যয় হবে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। হার্লে-ডেভিডসন বলেছে, এ বছরের ৬ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্লোবাল ডিলার নেটওয়ার্ক, আন্তর্জাতিক বাজার, ভারতে সেল ও নির্মাণ বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিষয়ে কোম্পানি অতিরিক্ত রিস্ট্রাকচারিং অ্যাকশনে সম্মতি দিয়েছে। ২ মাস আগেই হার্লে জানিয়ে দেয়, তারা আরও আমেরিকার মত চালু বাজার ধরায় আরও জোর দেওয়া ও লাভজনক মোটরসাইকেল তৈরির পথে হাঁটতে চায়। এ বছরের শুরুতে তারা বলেছিল, তারা তাদের প্রোডাক্ট পোর্টফলিও কমাতে চায় ও ছোট বাজার থেকে বেরিয়ে যেতে চায়। যে ৭৫ মিলিয়ন ডলার পুনর্গঠন ব্যয় তাদের দিতে হবে বলে মনে করা হচ্ছে, তার ৮০ শতাংশ চলে যাবে নগদ ব্যয়ে, এর মধ্যে প্রায় ৩ মিলিয়ন ডলারের ছাঁটাই সংক্রান্ত এককালীন খরচ, প্রায় ৫ মিলিয়ন ডলারের নন কারেন্ট অ্যাসেট অ্যাডজাস্টমেন্ট ও চুক্তি শেষ করা এবং অন্যান্য খরচ সহ প্রায় ৬৭ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে তাদের। হার্লে-ডেভিডসন জানিয়েছে, ২০২০-তে তাদের সর্বমোট পুনর্গঠন ব্যয় দাঁড়াবে ১৬৯ মিলিয়ন ডলার। এর মধ্যে ভারতে ৭০ জনের মত কর্মী ছাঁটাইয়ের খরচ ধরা আছে। হার্লে জানিয়েছে, এ দেশে লাভের মুখ দেখছে না তারা, তাদের মোট বিক্রির ৫ শতাংশেরও কম এ দেশে বিক্রি হয়। তারপর করোনার জেরে সংস্থা মারাত্মক লোকসানের মুখোমুখি হয়েছে। আগামী ১২ মাসের মধ্যে এই পুনর্গঠন সংক্রান্ত যাবতীয় কাজ তারা সেরে ফেলতে চায়। আপাতত হার্লে জোর দিতে চায় উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

সেরা শিরোনাম

SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget