এক্সপ্লোর

WBCHSE Exam 2021: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক, পিছোতে পারে পরীক্ষা, ইঙ্গিত সংসদের

অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। 

কলকাতা: মাধ্যমিকের পর এবার পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমনটাই ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস জানান, মাধ্যমিক পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছোবে। তাঁর কথায়, পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছু নয়। অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। তবে যখনই পরীক্ষা হোক, হবে নিজের স্কুলেই। জানিয়ে দিলেন সংসদ সভাপতি মহুয়া দাস। 

গতকাল মধ্যশিক্ষা পর্ষদ জানায়,আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। ‘১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব’, করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক, কীভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল। ১০ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা পিছোচ্ছে না বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ। করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের  পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে। এছাড়াও লাগামছাড়়া করোনা সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে ১ জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, ৩০ এপ্রিল বিবৃতি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবছর ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে আবেদন করা হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে সংসদ উল্লেখ করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা পিছিয়ে গেলেও নিজের স্কুলের উচ্চ মাধ্যমিক হবে তা ফের আজ জানিয়েছেন মহুয়া দাস। 

প্রসঙ্গত, প্রায় ১১ মাস পর ফেব্রুয়ারি নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ ফের বাড়ায় আপাতত সব স্কুল ফের বন্ধ থাকবে বলে গত ১৯ এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়। রাজ্যে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে। তবে অনলাইন ক্লাস যেমন চলছে, তেমন চলবে বলেও জানানো হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Elections 2026: বাংলার নির্বাচনের সঙ্গে দেশের সুরক্ষা জড়িয়ে, BJP-র হাতে অসম অনুপ্রবেশমুক্ত, বাকি শুধু বাংলা: অমিত শাহ
বাংলার নির্বাচনের সঙ্গে দেশের সুরক্ষা জড়িয়ে, BJP-র হাতে অসম অনুপ্রবেশমুক্ত, বাকি শুধু বাংলা: অমিত শাহ
West Bengal Assembly Elections 2026: ‘কখনও পা ভাঙেন, কখনও মাথায় পট্টি বাঁধেন, ভিক্টিম কার্ড খেলেন মমতা’, বললেন শাহ
‘কখনও পা ভাঙেন, কখনও মাথায় পট্টি বাঁধেন, ভিক্টিম কার্ড খেলেন মমতা’, বললেন শাহ
Bhawanipur: মমতার বিধানসভা কেন্দ্রে তুমুল উত্তেজনা ! ফিরহাদের সামনে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা, কী অভিযোগ ?
মমতার বিধানসভা কেন্দ্রে তুমুল উত্তেজনা ! ফিরহাদের সামনে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা, কী অভিযোগ ?
Delhi Airport: মাঝ আকাশে ইঞ্জিন ফেলিওর, ১৬১ জন যাত্রী নিয়ে বিপাকে ইন্ডিগোর বিমান, দিল্লিতে জরুরি অবতরণ
মাঝ আকাশে ইঞ্জিন ফেলিওর, ১৬১ জন যাত্রী নিয়ে বিপাকে ইন্ডিগোর বিমান, দিল্লিতে জরুরি অবতরণ

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget