এক্সপ্লোর

Earthquake : ভোররাতে ভূমিকম্প পাহাড়ে, কেঁপে উঠল জনপ্রিয় পর্যটন কেন্দ্র, জানুন লেটেস্ট আপডেট

Himachal Pradesh Earthquake : শিমলা-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা কেউ কেউ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। 

নয়াদিল্লি : ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড়। ভোর রাতে থরথর করে কাঁপল বাঙালির প্রিয় পর্যটন স্থল শিমলা। সেই সঙ্গে হিমাচল প্রদেশের আরও কয়েকটি বিখ্যাত এলাকাও কেঁপে উঠল।   ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-র দেওয়া তথ্য অনুসারে, হিমাচল প্রদেশে ভোরে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প ঘটে। শিমলা-সহ একাধিক জেলা কেঁপে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-র সরকারি তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৪৬ মিনিট ৫০ সেকেন্ডে শিমলা অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। 

NCS-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। শিমলা থেকে প্রায় ৬৬ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। স্থানীয় সূত্রে খবর, ভোরের দিকে আচমকা কম্পন অনুভূত হয়। তারপর শিমলা-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা কেউ কেউ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। 

স্থানীয় সূত্র অনুযায়ী, সোলন, সিরমৌর, বিলাসপুর এবং মান্ডি জেলার বিভিন্ন অংশেও কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তথ্য সামনে আসেনি।

উল্লেখযোগ্যভাবে, বুধবার ভোরেই হিমাচল প্রদেশে আরও একটি কম মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে NCS। সরকারি তালিকা অনুযায়ী, ভোর ৪টা ৩৮ মিনিট ৩৩ সেকেন্ডে চাম্বা এলাকায় ২.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। অর্থাৎ, কয়েক ঘণ্টার ব্যবধানে হিমাচল প্রদেশে পরপর দুটি ভূমিকম্প হল। যার মধ্যে শিমলা অঞ্চলের ৪.০ মাত্রার কম্পনটিই ছিল বেশি শক্তিশালী।              

ভূমিকম্পপ্রবণ পাহাড়ি অঞ্চল হিসেবে হিমাচল প্রদেশে এ ধরনের কম্পন নতুন নয়। তবে কোনও ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।                               

কিছুদিন আগেই বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। লন্ডভন্ড হয়ে গেল পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪ ।  ভূমিকম্পটির মূল উৎস ছিল রাজধানী বোগোটা থেকে দূরে চোকো অঞ্চলের 'সান হোসে দেল পালমার'-এ। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মাটি থেকে প্রায় ৯৬ কিলোমিটার গভীরে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।         

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
Elon Musk: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget