এক্সপ্লোর

করাচিতে গুলিতে খুন হিন্দু ডাক্তার

করাচি: পাকিস্তানের বন্দর শহর করাচিতে গুলিতে খুন হিন্দু ডাক্তার। ৫৬ বছর বয়সি ডাঃ প্রীতম লাখওয়ানি বৃহস্পতিবার পাক কলোনির বড়া রোডের কাছে তাঁর ক্লিনিকের বাইরে গুলিতে জখম হন। গার্ডেন ইস্টের বাসিন্দা লাখওয়ানিকে প্রথমে আব্বাসি শহিদ হাসপাতাল ও পরে সেখান থেকে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। লাখওয়ানির ছেলে রাকেশ কুমারকে উদ্ধৃত করে ‘দি এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, ক্লিনিক থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন উনি। কেউ একজন বাবার সেলফোন থেকে আমাকে জানায়, তিনি খুন হয়েছেন। গত ১৫ বছর ধরে ওই ক্লিনিক চালানো ডাক্তারকে হত্যার কী উদ্দেশ্য থাকতে পারে, বোঝার চেষ্টা করছে পুলিশ। তবে নিশানা করেই খুন করা হয়েছে, এটাই তাদের ধারণা। জানা গিয়েছে, ঘটনার সময় এলাকায় বিদ্যুত্ ছিল না।  এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তবে এর মধ্যেই ‘এটি ধর্মীয় কারণে খুন’ বলে দাবি করেছেন মুত্তাহিদা কউমি মুভমেন্ট (এমকিউএম)-এর সংখ্যালঘু বিধায়ক সঞ্জয় পারওয়ানি। তিনি বলেছেন, লাখওয়ানি তাঁর সহকারীকে সেলফোনের ব্যালেন্স কার্ড ভরিয়ে আনতে পাঠান। সহকারী সরে যেতেই কেউ ঘটনাস্থলে হাজির হয়ে তাঁকে গুলি করে। পারওয়ানির দাবি, ডাক্তারের কোনও কিছু চুরি যায়নি, যা খুনের কারণ অন্য হওয়ার দিকেই ইঙ্গিত করছে। গত সপ্তাহেই অনিল কুমার নামে ৩২ বছর বয়সি এক হিন্দু ডাক্তারকে করাচির সিভিল হাসপাতালের আইসিইউয়ের ভিতরে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়।    

সেরা শিরোনাম

Romance Scam: 'রোমান্স স্ক্যাম'-এর শিকার ? খালি হয়ে গিয়েছে অ্যাকাউন্টের টাকা ? নিজেকে বাঁচাতে কোথায় অভিযোগ জানাবেন ?
'রোমান্স স্ক্যাম'-এর শিকার ? খালি হয়ে গিয়েছে অ্যাকাউন্টের টাকা ? নিজেকে বাঁচাতে কোথায় অভিযোগ জানাবেন ?
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget