এক্সপ্লোর

'গভীরভাবে উদ্বিগ্ন', উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডবের পর মমতাকে ফোন শাহর, কী আশ্বাস?

Amit Shah Called Mamata Banerjee :  উত্তরবঙ্গে ঝড়ের ক্ষয়ক্ষতির কথা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিলেন সাহায্যের আশ্বাস।

নয়া দিল্লি : ভেঙে পড়ে আছে কয়েকশো বাড়ি। ঠিক যেন তাসের ঘর। চারিদিকে প্রচুর গাছ উপড়ে পড়ে রয়েছে। চারিদিকে স্পষ্ট ধ্বংসের ছবি।  বিদ্যুতের খুঁটি উপড়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঝড়ের তাণ্ডবের চিহ্ন সর্বত্র। 

ঘূর্ণিঝড় লন্ডভন্ড করেছে জলপাইগুড়িকে। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত শতাধিক। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ আকাশ কালো করে ঝড় ওঠে। চার মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। সবথেকে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। রবিবার রাতেই নিজেই উদ্বেগের কথা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার উত্তরবঙ্গে ঝড়ের ক্ষয়ক্ষতির কথা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, 'ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, অসম, মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি' । তিনি আরও লেখেন , 'নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।'   

অন্যদিকে , রবিবারই এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমস্ত সরকারি আধিকারিকদের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন মোদি। রাজ্যের বিজেপি নেতা, কর্মীদের দুর্গতদের পাশে দাঁড়াতে বলেছেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার জলপাইগুড়ি যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Earthquake : বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget