এক্সপ্লোর

LPG Price : হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা, আবার ধাক্কা LPG সরবরাহে? আজ বাড়ল কি দাম?

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর প্রভাবে তেলের দামে রদবদল হচ্ছে ?


নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। ইরানের একাধিক স্থানে হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের জন্য় হরমুজ বন্ধ করা হয়েছে, বাকি সবার জন্য় তা খোলাই থাকবে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ব্যাপক ওঠানামা চললেও ১৫ জুলাই, বুধবার দেশজুড়ে গৃহস্থালি ও বাণিজ্যিক LPG সিলিন্ডারের খুচরো দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে আপাতত স্বস্তিতেই রয়েছেন সাধারণ গ্রাহকরা। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ব্রেন্ট ক্রুড-এর দামে অস্থিরতা দেখা গেলেও, ভারতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMCs)। তাই আন্তর্জাতিক বাজারের প্রতিটি পরিবর্তনের সরাসরি প্রভাব LPG-র দামে পড়ে না।

শেষ কবে বদলেছিল LPG-র দাম?   

  • ১ জুলাই ২০২৬: ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ₹১৮৩.৫০ কমানো হয়েছিল। 
  • এটি ছিল দীর্ঘ সময় পর বাণিজ্যিক সিলিন্ডারের দামে প্রথম বড় ছাড়।   
  • ৭ জুন ২০২৬: ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম ₹২৯ বাড়ানো হয়েছিল।

আজ কী দাম?

১৫ জুলাই নতুন করে কোনও মূল্য সংশোধন হয়নি। ফলে ১ জুলাই ও ৭ জুন নির্ধারিত দামই কার্যকর থাকছে। বাণিজ্যিক LPG-র দাম প্রতি মাসের প্রথম দিন সংশোধন করা হয়। অন্যদিকে, গৃহস্থালির LPG-র দাম প্রয়োজন অনুযায়ী তেল বিপণন সংস্থাগুলি পরিবর্তন করে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের দিকে নজর থাকলেও, আপাতত রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তনের ঘোষণা হয়নি।    

১৫ জুলাই বিভিন্ন শহরে LPG-র দাম

শহর গৃহস্থালি (১৪.২ কেজি) বাণিজ্যিক (১৯ কেজি)
কলকাতা ₹968.00 ₹3,081.50
দিল্লি ₹942.00 ₹2,930.00
মুম্বই ₹941.50 ₹2,885.50
চেন্নাই ₹957.50 ₹3,106.00
হায়দরাবাদ ₹994.00 ₹3,191.00
পাটনা ₹1,031.50 ₹3,227.00
বেঙ্গালুরু ₹944.50 ₹3,021.00
ভুবনেশ্বর ₹968.00 ₹3,114.50
লখনউ ₹979.50 ₹3,052.50

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget