এক্সপ্লোর

Maharashtra Hospital Fire : ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি হাসপাতালে ! ভেন্টিলেটর ফেটে মর্মান্তিক দুর্ঘটনা, শেষ তিন নবজাতক

ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর চিকিৎসাধীন বহু শিশুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। 

কলকাতা : ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাসপাতালে। আর তার জেরে একাধিক শিশুমৃত্যু। মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল  মহারাষ্ট্রের অমরাবতীর সরকারি হাসপাতাল। ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর চিকিৎসাধীন বহু শিশুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। 

কী ঘটেছে 

হাসপাতালে তৃতীয় তলায় Neonatal Intensive Care Unit - এ ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটে । এর জেরে ভোর সাড়ে ৩টা লাগাদ আগুন লেগে যায় শিশুদের জন্য নির্দিষ্ট ওই বিভাগে।  সেখানে ভর্তি ছিল বেশ কয়েকজন নবজাতক। তাদেরই তিন জনের বেঘোরে প্রাণ যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অমরাবতীতে। 

তবে পুলিশ সূত্রে খবর, হাসপাতালের কর্মীদের তৎপরতা বেশিরভাগ নবজাতককে বাঁচানো গিয়েছে। তবে তিন শিশুর মৃত্যুতে হাহাকার পড়ে গিয়েছে পরিবারে। এখনও পর্যন্ত এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাননি। যেসব শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদেরও শারীরিক পরীক্ষা করা হচ্ছে।   শিশুদের শারীরিক অবস্থা  এখন কেমন, তা  হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি।   

অমরাবতীর কংগ্রেস বিধায়ক সুলভা সঞ্জয় খোড়কে বলেন, "এটি সত্যিই একটি মর্মান্তিক ঘটনা। ওই বিভাগে যারা ছিল, তারা অপরিণত ও কম ওজনের শিশু। তাদেরই আইসিইউ পরিচর্যার প্রয়োজন ছিল। মোট নয় জন রোগী ছিল। তাদের মধ্যে তিনজন মারা গেছে। কিন্তু কর্মীরা সব শিশুদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একটি বৈদ্যুতিক ত্রুটির জন্যই এত বড় দুর্ঘটনা।   তদন্তের পরেই এর সম্পূর্ণ বিবরণ জানা যাবে। আমি বিস্তারিত তদন্তের অনুরোধ করছি" । 

পুলিশের  ঊর্ধ্বতন আধিকারিকরা সঙ্গে সঙ্গে ছুটে যান এলাকায়।  সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর,   এই মর্মান্তিক ঘটনার কারণ কী,  উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করতে পারে প্রশাসন। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন  মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। এই সংকটকালে পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।  

প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী  যশোমতী ঠাকুর ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে শোকপ্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট কার্যকর ছিল না। তাঁর দাবি, একটি ইনভার্টার থেকে আগুনের সূত্রপাত হলেও তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জাম প্রস্তুত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়।

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
ABVP Targets Biman Bose: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget