এক্সপ্লোর
শ্লীলতাহানি রুখতে যাওয়ায় শ্রীরামপুরে খুন হয়ে গেলেন গৃহবধূ
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীরামপুর: নিজের শ্লীলতাহানি আটকাতে যাওয়া এক গৃহবধূকে প্রতিবেশী খুন করেছে বলে অভিযোগ। শ্রীরামপুরে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল বাড়িতে ছিলেন না গৃহবধূর স্বামী। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে প্রতিবেশী অমল সমাদ্দার। বাধা দেওয়ায় তাঁকে সজোরে ধাক্কা মারে সে। পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হয়েছে।
Before You Go
Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?





















