এক্সপ্লোর

‘দাদা দিদি ধরে টিকিট মিলবে না’, বলেছেন অভিষেক, কীভাবে কলকাতা পুরভোটে প্রার্থী বাছবে তৃণমূল? পড়ুন

সূত্রের খবর, প্রশান্তের সংস্থার কর্মীরা প্রত্যেক তৃণমূল কাউন্সিলরের এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন। শাসক কাউন্সিলরদের থেকেও বেশ কিছু তথ্য জানতে চেয়ে পাঠানো হয়েছে।তৃণমূলের প্রার্থী নির্বাচনের এই পদ্ধতি নিয়ে কটাক্ষ করে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিন্হা বলেছেন, আমি তো বলছি, যারা শুনছিল তাঁদের তৃণমূল ছেড়ে চলে যাওয়া উচিত।সিপিএম রাজ্য কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেছেন, আমাদের দলে আলোচনা করে প্রার্থী ঠিক করি। এজেন্সি ঠিক করে না।

অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ১৮ এপ্রিল কলকাতা পুরসভায় ভোট হতে পারে বলে সূত্রের খবর। দিনক্ষণ ঠিক হলেই ঘোষণা হবে প্রার্থী তালিকা। তার আগে ‘দাদা দিদি ধরে টিকিট মিলবে না’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের এহেন হুঁশিয়ারির জেরে তৃণমূলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কীভাবে বাছাই হবে কলকাতা পুরসভায় প্রার্থীপদ? সূত্রের খবর, তিনটি স্তরে রিপোর্ট খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে ভোটকুশলী প্রশান্ত কিশোরের উপস্থিতিতে, অভিষেক বলেন, দুঃসময়ে টিকিট না পেয়ে, দলকে ব্ল্যাকমেল করবেন, সমস্যায় ফেলবেন, এরকম ভুলেও ভাববেন না। দাদা দিদি ধরে টিকিট পাবেন না। কারও ওয়ার্ড সংরক্ষিত হয়েছে, ভাবছেন স্ত্রীকে বা আত্মীয়কে দাঁড় করাবেন, তা চলবে না। বহু বছর কাউন্সিলর বলে পৈতৃক সম্পত্তি বলেও ভাববেন না। দল যাঁকে যেখানে টিকিট দেবে, মেনে নিতে হবে। কেউ যদি বিজেপিতে যাবেন ভাবেন, এখান থেকে বেরিয়ে বাস ধরে চলে যান। ভাড়া তৃণমূল ভবন থেকে দিয়ে দেওয়া হবে। এই প্রেক্ষাপটে, তৃণমূল সূত্রে খবর, ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার রিপোর্ট, প্রশাসনিক রিপোর্ট এবং কাউন্সিলরদের থেকে চাওয়া তথ্য বিশ্লেষণ করে প্রার্থীপদ ঠিক করবে শীর্ষনেতৃত্ব। সূত্রের খবর, প্রশান্তের সংস্থার কর্মীরা প্রত্যেক তৃণমূল কাউন্সিলরের এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন। শাসক কাউন্সিলরদের থেকেও বেশ কিছু তথ্য জানতে চেয়ে পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে, স্থানীয় ইস্যু, স্থানীয় ক্লাবের নাম, ক্লাবের সম্পাদকের নাম ও ফোন নম্বর, স্থানীয় বড় হোয়াটস অ্যাপ গ্রুপের অ্যাডমিনদের নাম, নিরপেক্ষ অথচ প্রভাবশালী, এলাকার এরকম বাসিন্দাদের নাম, আগে সক্রিয় ছিলেন, কিন্তু বর্তমানে নিষ্ক্রিয়, এমন তৃণমূল কর্মীদের নাম, তৃণমূলে যোগদান করতে পারে এরকম সম্ভাব্য কিছু নাম,স্বেচ্ছাসেবক যাঁদের বাইক আছে, এরকম বেশ কিছু নাম চেয়ে পাঠানো হয়েছে। কাউন্সিলরদের দেওয়া এসব তথ্য যাচাই করবে প্রশান্তের সংস্থা। পাশাপাশি কোন কাউন্সিলর এলাকায় গত ৫ বছরে কী কাজ করেছেন, তা নিয়ে তৈরি হয়েছে আলাদা প্রশাসনিক রিপোর্টও। সব খতিয়ে দেখে দলীয় নেতৃত্ব যোগ্য মনে করলেই মিলবে টিকিট। তৃণমূলের প্রার্থী নির্বাচনের এই পদ্ধতি নিয়ে কটাক্ষ করে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিন্হা বলেছেন, আমি তো বলছি, যারা শুনছিল তাঁদের তৃণমূল ছেড়ে চলে যাওয়া উচিত। কোথাকার ভুইফোঁড় সংস্থা, তারা এসে এসব বলে যাচ্ছে। আর যারা এতদিন ধরে তৃণমমূল করল তারা বসে বসে শুনছে? সিপিএম রাজ্য কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেছেন, আমাদের দলে আলোচনা করে প্রার্থী ঠিক করি। এজেন্সি ঠিক করে না। পাল্টা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের জবাব, মমতাই সব ঠিক করবে। পিকে? দলের সঙ্গে পরামর্শদাতাকে গুলিয়ে ফেলবেন না। দল জানে কাকে প্রার্থী করতে হবে। ডেটা কালেকশন মানেই সিলেকশন নয়। মমতাই মুখ, ওই নেত্রী। ফার্স্ট বয়েরও টিউটর লাগে। মাধ্যমিকে যারা ভাল করে, তাদেরও তো মাস্টার। অভিষেক ভাল কাজ করছে। কিন্তু মমতাই মাথা।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget