এক্সপ্লোর

রাতারাতি তারকা তকমা, কেঁদে ফেলেছিলেন হৃতিক, বললেন বাবা রাকেশ রোশন

রাকেশ জানিয়েছেন, ছবি মুক্তির মাস তিন-চার পর তিনি একদিন দেখেন, হৃতিক নিজের ঘরে বসে কাঁদছেন। বলছিলেন, আমি সামলাতে পারছি না, আমি কাজ করতে পারব না, শ্যুটিং করতে যাব না।

মুম্বই: ২০ বছর আগের কহো না পেয়ার হ্যায় মুহূর্তে তারকা করে দেয় হৃতিককে। এ জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না, মানুষের পাগলামি দেখে কেঁদে ফেলেন। জানালেন হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন। হঠাৎ পাওয়া জনপ্রিয়তা সামলে ওঠা তাঁর ছেলের পক্ষে কতটা কঠিন হয় তা খোলাখুলি জানিয়েছেন তিনি। কহো না পেয়ার হ্যায়-এর হাত ধরে বলিউডে উল্কার মত আবির্ভূত হন এক দীর্ঘাঙ্গ, নীল চোখের যুবক। যেমন নাচতে পারতেন তিনি, তেমন অভিনয়। সুপার ডুপার হিট হয় তাঁর ছবি, মানুষ উন্মাদ হয়ে ওঠেন তাঁকে নিয়ে। তাঁকে এক ঝলক চোখের দেখা দেখতে লোকে পাগল হয়ে যেত। সে সময় বাড়িতে টানা ফোন আসত, যেখানেই হৃতিক যেতেন, ভিড় ঘিরে ধরত তাঁকে। কিন্তু সেই খ্যাতি সামলাতে সময় লেগেছিল হৃতিকের। রাকেশ জানিয়েছেন, ছবি মুক্তির মাস তিন-চার পর তিনি একদিন দেখেন, হৃতিক নিজের ঘরে বসে কাঁদছেন। বলছিলেন, আমি সামলাতে পারছি না, আমি কাজ করতে পারব না, শ্যুটিং করতে যাব না। বাস ভর্তি ছেলে মেয়েরা আমার সঙ্গে দেখা করতে আসছে। শেখার কোনও সুযোগ পাচ্ছি না, অভিনয় করতে পারছি না, কাজে মন দিতে পারছি না। সবাই আমার সঙ্গে দেখা করতে চায়। রাকেশ তখন হৃতিককে বলেন, এমনটা যদি না ঘটত, তাহলে কী করতে। এটা আশীর্বাদ  হিসেবে দেখা উচিত তোমার, এর সঙ্গে মানিয়ে নাও, কাজ কর। একে বোঝা হিসেবে নিও না। তিনি তখন বিষয়টা বোঝেন।

সেরা শিরোনাম

পরপর ১১ টা সাইক্লোন ! সমুদ্রের উপর তৈরি হবে মহাপ্রলয়? কাদের বড় বিপদ? বড় আপডেট আবহবিদদের
পরপর ১১ টা সাইক্লোন ! সমুদ্রের উপর তৈরি হবে মহাপ্রলয়? কাদের বড় বিপদ? বড় আপডেট আবহবিদদের
BJP Win : দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget