এক্সপ্লোর

শাহিনবাগ ‘আত্মঘাতী মানববোমাদের’ ঘাঁটি লিখেও ট্যুইট মুছে দিলেন, পরে গিরিরাজ বললেন, যা বলেছি, সেটাই বাস্তব!

সকালে এএনআইয়ের কাছে তিনি শাহিনবাগে ৩১ জানুয়ারি ৪ মাসের শিশুর মৃত্যুর ব্যাপারে মন্তব্য করেন, খিলাফত আন্দোলন চলছে। শারজিল ইমাম বলছে, এস দেশটাকে ভাঙি, পিএফআইয়ের প্যামফ্লেটেও তাই বলা হচ্ছে। একটা বাচ্চা মারা গেল, তার মা বলছে , ও শহিদ। এটা যদি আত্মঘাতী বোমাবর্ষণ না হয়, তবে কী!

নয়াদিল্লি: শাহিনবাগ ‘আত্মঘাতী মানববোমাদের’ ঘাঁটি বলে মন্তব্য করে শোরগোল ফেলে পরে সাফাই দিলেন গিরিরাজ সিংহ। বললেন, দেশব্যাপী যা চলছে, সেটাই ট্যুইট করেছি, ওটাই বাস্তব! শাহিনবাগে এক মাসের ওপর হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থান, বিক্ষোভ চলছে মহিলাদের। বিজেপির প্রথম সারির নেতা, মন্ত্রীরা লাগাতার অবস্থানে বসা বিক্ষোভকারীদের আক্রমণ, কটাক্ষ করছেন। সম্প্রতি অবস্থানে বসা এক মহিলার চার মাসের বাচ্চার মৃত্যুর খবর ঘিরে কেন ঘরের বাচ্চাদের ধরনামঞ্চে টেনে আনা হচ্ছে, সেই প্রশ্ন তুলছে ধরনায় বসার বিরোধীরা। এই প্রেক্ষাপটে আজ সকালে একটি ভিডিও ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ লেখেন, শাহিনবাগ এখন আর কোনও আন্দোলন নয়, আত্মঘাতী বোমারুদের ডেরায় পরিণত হয়েছে। দেশের রাজধানীর বুকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ওরা। সেই ভিডিওতে এক বোরখা-পরা মহিলাকেও বলতে শোনা যাচ্ছে, শাহিনবাগ কোনও আন্দোলন নয়, মানববোমাদের কেন্দ্র। প্রবল সমালোচনার মুখে কয়েক মিনিটের মধ্যেই সেই ট্যুইট মুছে দেন গিরিরাজ। তবে সকালে এএনআইয়ের কাছে তিনি শাহিনবাগে ৩১ জানুয়ারি ৪ মাসের শিশুর মৃত্যুর ব্যাপারে মন্তব্য করেন, যেন দ্বিতীয় খিলাফত আন্দোলন চলছে। শারজিল ইমাম বলছে, এস দেশটাকে ভাঙি, পিএফআইয়ের প্যামফ্লেটেও তাই বলা হচ্ছে। একটা বাচ্চা মারা গেল, তার মা বলছে , ও শহিদ। এটা যদি আত্মঘাতী বোমাবর্ষণ না হয়, তবে কী! শাহিনবাগের বাচ্চাটি মারা গিয়েছে রাজধানীর বুকে নেমে আসা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, হাড় কাঁপানো শীতে ঠান্ডা লেগে, শ্বাসকষ্টের ফলে। যদিও তার মা নাজিয়া জানিয়ে দিয়েছেন, ঘরে ৫ বছরের মেয়ে, দুবছরের ছেলে আছে। তা সত্ত্বেও তিনি অবস্থান-ধরনা চালিয়ে যাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget