এক্সপ্লোর

দাবি পূরণ না হলে বিকল্প ভাবব, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই হুঁশিয়ারি নশ্যশেখ সম্প্রদায়ের

উত্তরবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় নশ্যশেখ। তাঁদের দাবি, নশ্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। ২০১৪ থেকে বারবার এই দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু অভিযোগ সরকার এই কথায় কর্ণপাত করছে না।

কোচবিহার: দাবি পূরণ না হলে বিকল্প ভাবতে হবে। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই সরকারের বিরুদ্ধে সরব উত্তরবঙ্গের নশ্যশেখ সম্প্রদায়। পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানিয়েছেন তাঁরা। প্রতিশ্রুতি মিললেও, তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। সংখ্যালঘুদের ক্ষোভ নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। ঘটনা কী? উত্তরবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় নশ্যশেখ। তাঁদের দাবি, নশ্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। ২০১৪ থেকে বারবার এই দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু অভিযোগ সরকার এই কথায় কর্ণপাত করছে না। ইমাম মোয়াজ্জেম ও উলেমা মঞ্চের সাধারণ সম্পাদক মেহবুব আলি বলেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। ২০১৪ সাল থেকে উন্নয়ন পর্ষদের দাবি জানাচ্ছি আমরা। কিন্তু, ভোটের আগে দাবি পূরণ না হলে বিকল্প কিছু ভাবতে বাধ্য হবে। এই জনগোষ্ঠীর জন্য তৈরি হচ্ছে না। সংখ্যালঘু ভোট ধরে রাখতে গেলে সরকারকে দাবি মানতে হবে। নইলে বিকল্প ভোট।“ উল্লেখ্য, আজই ৩ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই ক্ষোভ উগরে দিলেন নশ্যশেখ সম্প্রদায়। যারা উত্তরবঙ্গের রাজবংশী মুসলমান। উত্তরবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় নশ্যশেখ। কোচবিহারের বাসিন্দাদের প্রায় ৩০ শতাংশই রাজবংশী মুসলমান। তবে শুধু ক্ষোভ উগরে দেওয়াই নয়, রীতিমতো সরকারকে হুঁশিয়ারি দিয়েছে তারা। দাবি পূরণ না হলে বিকল্প রাস্তা দেখার পথে হাঁটবে। উত্তরবঙ্গ নশ্যশেখ যুব মঞ্চের সম্পাদক রেজাউল ব্যাপারি বলেন, একটা জাতি দিনের পর দিন কোণঠাসা, বঞ্চিত। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ঘুরে দাঁড়িয়েছি। আমরা মমতার ওপর চাতকের মতো বসে ছিলাম। কিন্তু পাওয়ার যোগ্য নেই? ৩০ শতাংশ সংখ্যালঘুকে শুধু প্রলোভন দেখাচ্ছে। তাদের দাবি বিবেচনা করে দেখা উচিত বলে মনে করছে তৃণমূলের একাংশও। কোচবিহারের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মোফাজ্জর রহমান বলেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তৃণমূলের ভোটব্যাঙ্কে নশ্যশেখ উন্নয়ন পর্ষদ একান্ত জরুরি। ২০১৪ সাল থেকে তারা দাবি জানাচ্ছে। নেত্রীর দেখা উচিত। সংখ্যালঘুদের ক্ষোভ নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, তৃণমূল ঢপ দিচ্ছে। ওঁরা ঢপ খাচ্ছে। তৃণমূলের পিসি ভাইপো ছাড়া কারও উন্নয়ন হয়নি।আমাদের সঙ্গে থাকলে, জেতার পর নিশ্চয়ই ভাবা হবে। এবিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: নাগেরবাজারে উড়ালপুলে বীভৎস ঘটনা ! তীব্র গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় উপর থেকে ছিটকে পড়লেন যুবক
নাগেরবাজারে উড়ালপুলে বীভৎস ঘটনা ! তীব্র গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় উপর থেকে ছিটকে পড়লেন যুবক
News Live Update : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের!
TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ভবানীপুরের বাসিন্দা, গুজরাতিদের অপমান করার অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ভবানীপুরের বাসিন্দা, গুজরাতিদের অপমান করার অভিযোগ
TMC Sushanta Ghosh: ফিরহাদ হাকিমকে বলেছিলাম, চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি : সুশান্ত ঘোষ
ফিরহাদ হাকিমকে বলেছিলাম, চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি : সুশান্ত ঘোষ

ভিডিও

Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget