এক্সপ্লোর

অবস্থার কিছুটা উন্নতি, বাড়ল অক্সিজেনের মাত্রা, তবে সঙ্কটমুক্ত নন বুদ্ধদেব

গতকালই তাঁকে মেক্যানিক্যাল ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। তাতে সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

কলকাতা: গতকালের তুলনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। বর্ষীয়ান বাম নেতা সাড়া দিচ্ছেন চিকিৎসায়। তবে এখনও সঙ্কট কাটেনি বলে জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে বেড়েছে অক্সিজেনের পরিমাণ, কমেছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা। গতকালই তাঁকে মেক্যানিক্যাল ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। তাতে সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে,  অতি সঙ্কটজনক অবস্থা কাটিয়ে উঠলেও এখনও সঙ্কটমুক্ত নন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ। রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক। কোনও রকম সংক্রমণ যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, উনি ভেন্টিলেশনে আছেন, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। রাইলস টিউবে খাবার দেওয়া হচ্ছে। হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, এখনও সঙ্কটমুক্ত নন। লাংস ঠিকমতো কাজ করতে শুরু করলে ভেন্টিলেটরর নির্ভরতা কমানোর চেষ্টা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। রাখা হয় মেকানিক্যাল ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, বুধবার গভীর রাতে জ্ঞান ফেরে বুদ্ধদেব ভট্টাচার্যের। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, জ্ঞান ফিরলেও ঘুম পাড়িয়ে দেওয়া। এটা আশার বিষয়। এখন আমরা লড়তে পারব। বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান বর্তমান মুখ্যমন্ত্রী। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। এদিন দফায় দফায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বহু বিশিষ্ট ব্যক্তি। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠন করা হয়েছে ৭ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার সকালের রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা হবে।

সেরা শিরোনাম

Bhangar: ভাঙরের মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
ভাঙরের মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
Venezuela Earthquake Situation: ভূমিকম্পের ৩০টি আফটারশক, লন্ডভন্ড ভেনিজুয়েলায় এখনও নিখোঁজ ১১০০০, উদ্ধারকার্যে আমেরিকাও
ভূমিকম্পের ৩০টি আফটারশক, লন্ডভন্ড ভেনিজুয়েলায় এখনও নিখোঁজ ১১০০০, উদ্ধারকার্যে আমেরিকাও
Taratala Building Collapsed: তারাতলায় বিপর্যয়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খানের নাম, তাঁদের সঙ্গে ছবি ফিরহাদ হাকিম-সহ তাবড় তৃণমূল নেতাদের
তারাতলায় বিপর্যয়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খানের নাম, তাঁদের সঙ্গে ছবি ফিরহাদ হাকিম-সহ তাবড় তৃণমূল নেতাদের
Kolkata News: ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে-কখন-কতটা সময়ের জন্য ? রইল বিস্তারিত
ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে-কখন-কতটা সময়ের জন্য ? রইল বিস্তারিত

ভিডিও

Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক
Chok Bhanga 6ta LIVE: কলকাতায় আকাশ কালো করে প্রবল বৃষ্টি। ঘন ঘন বজ্রপাত । জল থৈ থৈ আর জি কর, SSKM
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget