এক্সপ্লোর

Imran Khan: ‘আমাকে মেরে ফেলবে ওরা’, বোনেদের বললেন ইমরান খান, কী ঘটছে পাকিস্তানের জেলে?

Imran Khan & Mohsin Naqvi: ইমরানের বোন উজ়মা খান এবং আলীমা খান সংবাদমাধ্যমে মুখ খুলেছেন।

লাহৌর: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট-দুনিয়ার কিংবদন্তি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ঘোর উদ্বেগ। পাকিস্তানের জেলে ইমরান কার্যত দৃষ্টিশক্তি হারাতে বসেছেন, তাঁর অবস্থা গুরুতর বলে অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে ইমরানের হয়ে মুখ খুলতে শুরু করেছে ক্রিকেট-বিশ্ব। সুনীল গাওস্কর, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়রা ইতিমধ্যেই পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে জেলে ন্যায্য আচরণ পান ইমরান। ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ, তাঁদের দুই ছেলেও লাগাতার সওয়াল করে চলেছেন। সেই আবহেই চাঞ্চল্যকর অভিযোগ তুলল ইমরানের পরিবার। ইমরানকে খুনের চক্রান্ত চলছে বলে দাবি তাদের। (Imran Khan & Mohsin Naqvi)

ইমরানের বোন উজ়মা খান এবং আলীমা খান সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তাঁদের দাবি, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি এবং সেনাপ্রধান আসিম মুনির ইমরানকে খুনের ষড়যন্ত্রে লিপ্ত। জেলবন্দি অবস্থায় কী করে ইমরানকে শেষ করা যায়, সেই ছক কষা হচ্ছে। ইমরান নিজে সেকথা তাঁদের জানিয়েছেন বলে দাবি উজ়মা এবং আলীমার। (Imran Khan)

উজ়মা এবং আলীমা জানিয়েছেন, ইমরান নিজে তাঁদের প্রাণহানির সম্ভাবনার কথা জানান ইমরান। ইমরানকে উদ্ধৃত করে বলা হয়, "এরা আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলার ছক কষে ফেলেছে এরা।" ইমরানের চোখের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন উজ়মা এবং আলীমা। তাঁদের বিশ্বস্ত চিকিৎসককে জেলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাঁরা বলেন, "মহসিন নকভি আমাদের হুমকি দিচ্ছেন। ওঁরা রক্তের স্বাদ পেয়েছেন। ইমরানের যদি কিছু হয়, আমাদের যদি কিছু হয়, আমাদের কথা লিখে রাখুন, আমরাও ছাড়ব না।"

ইমরানের বোন নৌরীন নিয়াজির বক্তব্য, “ইমরানের চোখ নষ্ট হয়ে যাচ্ছে। রেটিনাল ভেন অকালশন ধরা পড়েছে। এটা গাফিলতি নয়। উদ্দেশ্যপ্রণোদিত নৃশংসতা, যার মাস্টার প্ল্যান রচনা করেছেন আসিম মুনির।” ইমরান ইতিমধ্যেই ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি তাঁর পরিবারের।

ইমরানের বিশ্বস্ত দুই চিকিৎসক, ডক্টর আসিম এবং ডক্টর ফয়সলকে যাতে জেলে ঢুকতে দেওয়া হয়, তার জন্য় পরিবারের তরফে আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদন গৃহীত হয়নি বলে অভিযোগ। ইমরানের বোনেদের বক্তব্য, "আমাদের চিকিৎসকরা যে বিশেষজ্ঞদের নাম সুপারিশ করেন, তা প্রত্যাখ্যান করেছে সরকার। পরিবর্তে বিকল্প নাম দেওয়া হয়। আমাদের তুতো ভাই নওশেরওয়ান বুরকির নাম পাঠানো হয়েছিল পরিবারের প্রতিনিধি হিসেবে। ওর নামও প্রত্যাখ্যান করেছে সরকার। আমরা স্তম্ভিত। এটা হতে পারে না।"

ইমরানকে যেভাবে জেলবন্দি রাখা হয়েছে, তাঁর সঙ্গে যে আচরণ করছে পাক সরকার, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও সমালোচনা শুরু হয়েছে। এমতাবস্থায় শেহবাজ শরিফের সরকারে ইমরানকে হাসপাতালে স্থানান্তরিত করার ভাবনাচিন্তা চলছে বলে খবর। ইমরানকে নিয়ে তাদের কী ভাবনা, শেহবাজ সরকারের কাছে সেই নিয়ে জবাব চেয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্টও।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget