এক্সপ্লোর

আরএসএস, ওয়েইসিকে ঠেকাতে জলপাইগুড়িতে যুব তৃণমূলের 'জয় বাংলা বাহিনি', চলবে ‘নজরদারি’, সন্ত্রাস ছড়ানোর চাল, পাল্টা গেরুয়া শিবির

জলপাইগুড়িতে সংগঠন বাড়াচ্ছে আরএসএস। প্রভাব বিস্তার করছে আসাদউদ্দিন ওয়েসির দলও! এই অবস্থায় তাদের মোকাবিলায় কোমর বেঁধে নামার সিদ্ধান্ত নিয়ে চলেছে জয় বাংলা যুব বাহিনী খুলছে তৃণমূলের যুব সংগঠন। সম্প্রতি বৈঠকে বসে এর রূপরেখা চূড়ান্ত করেছে তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটি।

জলপাইগুড়ি: আরএসএস ও এমআইএমআইএমকে ঠেকাতে ‘জয় বাংলা যুব বাহিনী’ গড়ছে তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটি। যুব সংগঠনের তরফে জানানো হয়েছে, এলাকায় এলাকায় ঘুরে নজরদারি চালাবেন বাহিনীর সদস্যরা। যদিও সন্ত্রাস তৈরি করতেই এই চাল বলে দাবি গেরুয়া শিবিরের। সূত্রের খবর, জলপাইগুড়িতে সংগঠন বাড়াচ্ছে আরএসএস। প্রভাব বিস্তার করছে আসাদউদ্দিন ওয়েসির দলও! এই অবস্থায় তাদের মোকাবিলায় কোমর বেঁধে নামার সিদ্ধান্ত নিয়ে চলেছে জয় বাংলা যুব বাহিনী খুলছে তৃণমূলের যুব সংগঠন। সম্প্রতি বৈঠকে বসে এর রূপরেখা চূড়ান্ত করেছে তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটি। শাসক দলের যুব সংগঠনের তরফে জানানো হয়েছে, বুথওয়াড়ি ২০ জনের একটি দল তৈরি হবে। ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বাহিনি গঠনের কাজ। তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি শাখার জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের ঘোষণা, আরএসএস এবং মিমকে ঠেকাতে বাহিনি তৈরি হচ্ছে, যারা নজরদারি চালাবে ও অশান্তি পাকানো, সাম্প্রদায়িক তত্পরতা, কাজকর্ম দেখলেই প্রশাসনকে জানাবে। সোমবার নবান্নে স্বরাষ্ট্র দফতরের উচ্চ পর্যায়ের বৈঠকে নাম না করে ওয়েইসির সংগঠন সম্পর্কে সতর্কবার্তা দেন, কোচবিহার ও মুর্শিদাবাদের প্রকাশ্য সভা থেকেও নাম না করে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যুব সংগঠনের বাহিনি গঠনের পদক্ষেপের সমালোচনা করে বিজেপি জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তীর বক্তব্য, এবার বাহিনীর নামে এলাকায় এলাকায় ঘুরে ভয় দেখানো হবে, অনৈতিক কাজ চলবে। তাঁর প্রশ্ন, পুলিশ আছে, তাহলে বাহিনী দেখবে কেন? সেইসঙ্গে তাঁর বক্তব্য, আমরা কাউকে ভয় পাই না, মানুষ জবাব দেবে, সন্ত্রাস চালাতে বাহিনী তৈরি হচ্ছে। প্রসঙ্গত, লোকসভা ভোটে তৃণমূলের থেকে জলপাইগুড়ি আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। সূত্রের খবর, তারপর থেকেই জেলায় প্রভাব বাড়ছে আরএসএসের। হিন্দুত্ববাদী এই সংগঠনের পাশাপাশি এআইএমআইএমকে ঠেকাতে কতটা সফল হয় তৃণমূলের যুব সংগঠনের নতুন বাহিনি, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget