এক্সপ্লোর

Independenece Day : দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, লালকেল্লা থেকে নাম না করে কংগ্রেস সরকারকে তির মোদির

PM Narendra Modi : মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।

নয়াদিল্লি : স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ। লালকেল্লায় জাতীয় পতাকা তুলে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ। সেখানে দেশের প্রগতি, উন্নতি থেকে আগামীর ভাবনা যেমন উঠে এল, তেমনই এল তীব্র রাজনৈতিক খোঁচাও ! আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (LokSabha Election 2024)। যার আগে শেষ তথা ৭৭ তম স্বাধীনতা দিবসের মঞ্চে আজাদির অমৃতকালের (Azadi ka Amritkal) সূচনা করার পাশাপাশি নাম না করে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, লালকেল্লা থেকে নাম না করে কংগ্রেস সরকারকে তির নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। 'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক। দেশের গণতন্ত্রে বিকৃতি এনেছে পরিবারবাদী, ভাইপোবাদী দলগুলি' বার্তা প্রধানমন্ত্রীর। সঙ্গে তাঁর নেতৃত্বে বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।

ঘণ্টা দেড়েক দীর্ঘ বক্তব্যের মাঝে মণিপুর ইস্যু (Manipur Issue) নিয়ে মুখ খোলা থেকে কেন্দ্রের বিভিন্ন স্কিম নিয়ে কথা, একাধিক প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী বক্তব্যে। মণিপুরে হিংসার কথা যেমন মেনে নিয়ে গোটা দেশের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন, তেমনই দেশের নিম্নবর্গের মানুষদের জন্য বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana) শুরু, লাখপতি দিদি থেকে জন ঔষধি দোকানের পরিধি দেশে বাড়ানোর বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি। সঙ্গে মহিলাদেরও আরও স্বনির্ভর করতে ড্রোন ওড়ানো-সারানোর প্রশিক্ষণ চালুর ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ ইকোনমি তৈরি থেকে তাঁর সরকারের সময়ের আগেই নতুন সংসদ ভবন (Parliament House) তৈরি। দেশের সীমান্ত এখন আগের থেকে বেশি সুরক্ষিত থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদির বার্তা, এই সরকার কাজের সরকার। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিনে বলেছেন, প্রত্যেক দেশবাসী স্বাধীনতার স্বপ্ন বুকে লালন করেছেন। অমৃতকালের প্রথম বছরে এমন কিছু করব, যা আগামী ১ হাজার বছর প্রভাব রাখবে। দেশে ৩০ বছর বয়সীদের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আমাদের পথ কেউ রুখতে পারবে না। আমরাও কোনওরকম দ্বিধায় ভুগব না'।

আরও পড়ুন- 'মণিপুরে মা-বেটিদের উপর অত্যাচার হয়েছে', লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মানলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget