এক্সপ্লোর

India China Relations : পশ্চিম এশিয়ায় তীব্রতর যুদ্ধ-আবহেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বড় বার্তা চিনের !

চলতি বছরে BRICS Summit নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে তুলবে। মনে করছেন মুম্বইয়ে নিযুক্ত চিনের কনসাল জেনারেল কিন জি


পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলি। ইরান, আমেরিকা, ইজরায়েল, সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে চলছে ভারত। আর প্রথম থেকেই আলোচনার পথে হেঁটে সংঘাত থামানোর পক্ষে কথা বলেছে বিদেশমন্ত্রক। এই আবহে চিনও জানিয়ে দিল, ভারতের সঙ্গে পোক্ত, বন্ধুত্বপূর্ণ ভবিষ্যতের কথাই ভাবছে তারা। মুম্বইয়ে নিযুক্ত চিনের কনসাল জেনারেল কিন জি ( Qin Jie ) ভারত-চিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন।  তিনি সাম্প্রতিক অতীতে ভারতের প্রধানমন্ত্রী ( Narendra Modi )  এবং চিনা প্রেসিডেন্ট  শি জিনপিং ( Xi Jinping ) -এর সাম্প্রতিক বৈঠকের কথা স্মরণ করিয়ে দেন। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক সঠিক দিকেই এগোচ্ছে।                   

 BRICS Summit ও ভারত-চিন সম্পর্ক        

তিনি আরও বলেন, চলতি বছরে BRICS Summit নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে তুলবে।  সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চিনের কনসাল জেনারেল কিন জি বলেন, “ভারত-চিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমরা সঠিক পথে এগোচ্ছি। গত দুই বছরে আমাদের শীর্ষ নেতারা দু’বার সাক্ষাৎ করেছেন, যা সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে।” ব্রিকস সম্মেলন প্রসঙ্গে তিনি জানান, “এ বছর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন হবে এবং আগামী বছর তা চীনে অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিকতা আমাদের সম্পর্ক ও বন্ধুত্বকে আরও গভীর করার পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণ এবং বিশ্ব স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অন্যদিকে, গত মার্চ মাসে চিনের বিদেশমন্ত্রী ওয়াং জি ( Wang Yi ) বেজিংয়ে অনুষ্ঠিত National People's Congress-এর চতুর্থ অধিবেশনের ফাঁকে এক সাংবাদিক বৈঠকে ভারত ও চিনের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, “আগামী দুই বছরে ব্রিকসের সভাপতিত্বের বিষয়ে  ক্ষেত্রে ভারত ও চীনকে একে অপরকে সমর্থন করা উচিত।”

বর্তমানে পশ্চিম এশিয়ায় US-Iran conflict ঘিরে উত্তেজনা বাড়তে থাকায়, এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ওয়াং ই বলেন, “ভারত ও চীন একসঙ্গে কাজ করলে ‘গ্লোবাল সাউথ’-এর জন্য নতুন আশার দিশা দেখানো সম্ভব।” তিনি আরও ইঙ্গিত দেন, ব্রিকস জোটের মধ্যে সমন্বিত নেতৃত্ব উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করতে পারে।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড

ভিডিও

Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget