এক্সপ্লোর

India Corona Update : ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ

Omicron : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩।

নয়াদিল্লি : দেশজুড়ে চলতে থাকা ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই বেশ কিছু বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Corona)। মঙ্গলবারের থেকে একলাফে প্রায় হাজার জন বাড়ল মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬। প্রসঙ্গত, দৈনিক সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫ জনের।  মোট আক্রান্তের সংখ্যা  ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১। এদিকে এখনও পর্যন্ত ১৩৯ কোটি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে দেশবাসীকে।

India Corona Update : ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ

এদিকে, দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি এই চিঠিতে লিখেছেন, ‘ডেল্টার চেয়ে অন্তত তিন গুণ বেশি সংক্রমিত হতে পারে ওমিক্রন। ফলে সংক্রমণ রোখার জন্য স্থানীয় ও জেলা স্তরে তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কন্টেনমেন্ট সংক্রান্ত কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’

আরও পড়ুন- তিনগুণ দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

অপরদিকে, মঙ্গলবারও ৪০০-এর কোটায় ছিল রাজ্যের করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪৪০ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,২৭,৯৩০ জন। সরকারি হিসেব অনুযায়ী আজ রাজ্যে করোনায় সংক্রিয় রোগীর সংখ্যা ৭,৪৫১ জন। যা গতকালের তুলনায় ২৩ জন কম। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই সময়পর্বে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯,৬৮৮ জন। পাশাপাশি রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫১ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্য করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬,০০,৭৯১ জন। 

সেরা শিরোনাম

PM Modi : 'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget