এক্সপ্লোর

Operation Sindoor : পরমাণু ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত,তাতেই কোমর ভাঙে পাকিস্তানের, অপারেশন সিঁদুর নিয়ে চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞের

গত বছর একটি উপগ্রহচিত্র দেখিয়ে দাবি করা হয়, অপারেশন সিঁদুর-এর সময় পাক অস্ত্রভান্ডার কিরানা পাহাড়ে হামলা চালিয়েছিল ভারত। কিন্তু এমন কথা উল্লেখও করেনি ভারত।

নয়াদিল্লি: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কিরানা  হিল্‌স। পাকিস্তানের প্রতিরক্ষা মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। সেখানেই পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান। গতবছর অপারেশ সিঁদুরের পর থেকেই এক শ্রেণির দাবি, ভারতের প্রত্যাঘাতে তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের সাজানো সংসার। গত বছর একটি উপগ্রহচিত্র দেখিয়ে দাবি করা হয়, অপারেশন সিঁদুর-এর সময় পাক অস্ত্রভান্ডার কিরানা পাহাড়ে হামলা চালিয়েছিল ভারত। কিন্তু এমন কথা উল্লেখও করেনি ভারত। বরং সে সময় সেনাবাহিনীর তরফে বলা হয়, অপারেশন সিঁদুরে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালিয়েছিল ভারত কিন্তু তার মধ্যে এই কিরানা হিলসের উল্লেখ ছিল না। এবার এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন এক এয়ারক্রাফট ঐতিহাসিক এবং সামরিক বিশ্লেষক টম কুপার। 

একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, হ্যাঁ, এমনটা হয়েছিল। এ যেন ‘পূর্ব দিকে সূর্যোদয়ের মতো।’ কুপারের মতে, এই হামলাই পাকিস্তানকে যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য করেছিল। কুপার বলেন, এই কিরানা হিলস পাকিস্তানের ‘ডিজনিল্যান্ড নয়।’ এটি পাকিস্তানের পরমাণু কর্মসূচির মূল অংশ। 

যদিও ভারতের ভারতীয় বায়ুসেনা কোনও দিনই কিরানা হিলসে হামলার কথা বলেনি। ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল নাগেশ কাপুর বলেছিলেন যে অপারেশন সিঁদুরে শুধুমাত্র সন্ত্রাসী এবং সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করা হয়েছিল, কোনও নিউক্লিয়ার সাইটকে নয়। ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস এয়ার মার্শাল এ কে ভারতীও বলেন, ‘আমরা কিরানা হিলসে আঘাত হানিনি এবং আমরা জানতামই না যে সেখানে নিউক্লিয়ার ইন্সটলেশন রয়েছে। জানানোর জন্য ধন্যবাদ’

কিন্তু টম কুপারের মতো এক শ্রেণির বিশেষজ্ঞের দাবি, গত বছর অপারেশন সিন্দুরের পর, এই আঘাতই কোমর ভেঙে গিয়েছিল পাকিস্তানের।   পাকিস্তানকে ভারতের কাছে সংঘর্ষ বিরতির আবদেন জানাতে হয়। টম কুপার এক প্রকার নিশ্চিতকিরানা হিলসে আঘাত হানে ভারত এবং তখনই পাকিস্তানে শিরদাঁড়া ভেঙে যায়। কুপারের মতে, এটা অনেকটা ভারতের স্পষ্ট বার্তা।  "শোনো, পাকিস্তানের বন্ধুরা, আমরা যেখানে খুশি, যখন খুশি, যত ইচ্ছা গোলাবারুদ দিয়ে তোমাদের মারাত্মকভাবে আঘাত করতে পারি। অতএব, বন্ধ করো," মঙ্গলবার এনডিটিভির শিব অরুরকে এক  সাক্ষাৎকারে জানান কুপার । সেই প্রতেবেদন থেকে পাওয়া গিয়েছে এই তথ্য। 

এর আগে বিদেশি উপগ্রহচিত্র বিশ্লেষক ড্যামিয়েন সাইমনও এমনটাই দাবি করেছিলেন। তাঁরও দাবি ছিল, উপগ্রহ চিত্র থেকেই স্পষ্ট, অপারেশন সিঁদুরে পাকিন্তানের কিরানা পাহাড়ে হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছিল একেবারে পাহাড়ের উপর। 

 

 

 

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ
'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ
TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
TMC News: প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ
Weather Alert: আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
News Live: হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget