এক্সপ্লোর

India Pakistan : পহেলগাঁও হামলার পর এই প্রথম ! ভারতে SCO বৈঠকে আমন্ত্রণ পাকিস্তানকে

 সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ যোগ দেওয়ার  ১০টি সদস্য দেশকে  আমন্ত্রণ জানানো হয়েছে । তার মধ্যে পাকিস্তানও একটি ।


নয়াদিল্লি : পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তান ও ভারতের সম্পর্কে ফাটল ক্রমশই চওড়া হয়েছে ! পহেলগাঁও হামলার জবাব হিসেবে পাক আকাশে  ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। পাল্টা আঘাত হানার চেষ্টা করে পাকিস্তানও। কূটনৈতিক প্রত্যাঘাতের পর অপারেশন সিঁদুরে পাকিস্তানকে উচিত শিক্ষা দেয় ভারত। তারপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে দূরত্ব ক্রমেই চওড়া হয়েছে। 
ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানকে  আমন্ত্রণ জানাল ভারত।  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ যোগ দেওয়ার  ১০টি সদস্য দেশকে  আমন্ত্রণ জানানো হয়েছে । তার মধ্যে পাকিস্তানও একটি । আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে যোগ দিতে ডাকা হয়েছে পাকিস্তানের  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ঔরঙ্গজেব খান খিচিকে।  জানিয়েছেন ভারতের  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে পাকিস্তান প্রতিনিধ পাঠাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। 
 
আগামী মাসে দিল্লিতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এই আন্তর্জাতিক বৈঠকের লক্ষই হল সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা। সেই সঙ্গে বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতা সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। 

২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে চিড় ক্রমেই বেড়েছ । এই পরিস্থিতিতে  পাকিস্তানের কোনও মন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানানোর বিষয়টি চর্চায় উঠে এসেছে কিন্তু এটিকে  ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখতে নারাজ অনেক বিশেষজ্ঞই। কারণ,  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) ১০ সদস্য দেশকেই নিয়মমাফিক ডাকা হয়েছে। তার মধ্যেই পড়ে পাকিস্তান।  SCO-র সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ও ঐতিহাসিক যোগাযোগ বাড়ানোই এই ফোরামের মূল উদ্দেশ্য। ঐতিহ্য, সাহিত্য, শিল্পকলা, শিক্ষা  নিয়ে বিস্তারিত  আলোচনা হতে পারে। ২০২৫ সালে চিনের তিয়ানজিনে SCO শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিলেন। পরে সংগঠনের তরফে তা গ্রহণ করা হয়। ২০২৬ সালের ২০ অক্টোবর তাজিকিস্তানের দুশানবেতে SCO-র বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত এই ফোরামের আয়োজন করবে বলে ঘোষণা করেন। ভারত ছাড়াও চিন, রাশিয়া, পাকিস্তান, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান, এই  SCO-র সদস্য। এই সম্মেলনে সদস্য দেশগুলির পাশাপাশি পর্যবেক্ষক দেশ ও সংলাপের অংশীদারদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।                       

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Cyclone Akvan: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান' ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget