এক্সপ্লোর

India Counters US : 'ভারতের সমালোচনাকারী দেশগুলিই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত', ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা ভারতের

Donald Trump: সোমবারই Truth Social পোস্টে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে রাশিয়ার তেল ও সামরিক সামগ্রী কেনার জন্য ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। 

নয়াদিল্লি : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump Tariff Treat) নতুন করে শুল্ক-হুঁশিয়ারির পাল্টা কড়া বিবৃতি জারি করল ভারত। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফের বিবৃতি জারি করে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনায় আমেরিকা ও ইউরোপিও ইউনিয়ন টার্গেট করছে ভারতকে। সোমবারই Truth Social পোস্টে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে রাশিয়ার তেল ও সামরিক সামগ্রী কেনার জন্য ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। 

কী বলল MEA ?

যার জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ইউক্রেন-সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে টার্গেটে পরিণত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিও ইউনিয়ন। প্রকৃতপক্ষে, ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করে কারণ, সংঘাত শুরু হওয়ার পর প্রথাগত সরবরাহ ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা জোরদার করার জন্য ভারতের এই ধরনের আমদানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল।

 

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের আমদানির উদ্দেশ্য হল, ভারতীয় গ্রাহকদের জন্য পূর্বাভাসযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি নিশ্চিত করা। বিশ্ব বাজারের পরিস্থিতির কারণে এটা প্রয়োজন। যদিও এটা দেখা গেছে যে, ভারতের সমালোচনাকারী দেশগুলিই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত। আমাদের থেকে ভিন্ন, তাদের এই ধরনের বাণিজ্য গুরুত্বপূর্ণ জাতীয় বাধ্যবাধকতাও নয়।

এরপরই বিদেশ মন্ত্রকের তরফে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে রাশিয়ার বাণিজ্য চুক্তির একাধিক তালিকা তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ইউরোপিও ইউনিয়নের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ৬৭.৫ বিলিয়ন ইউরোর পণ্য। এছাড়া, ২০২৩ সালে পরিষেবা ক্ষেত্রে তাদের বাণিজ্য ছিল ১৭.২ বিলিয়ন ইউরো। এটি সেই বছর বা তার পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের মোট বাণিজ্যের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালে ইউরোপিও এলএনজি আমদানি রেকর্ড ১৬.৫ মিলিয়ন টনে পৌঁছায়, যা ২০২২ সালে ১৫.২১ মিলিয়ন টনের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

এরপরই মন্ত্রকের তরফে রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানির দিকে ইঙ্গিত করে বলা হয়, "মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, তারা রাশিয়া থেকে তার পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, ইভি শিল্পের জন্য প্যালাডিয়াম, সার এবং রাসায়নিক আমদানি অব্যাহত রেখেছে।" India Counters US

সেরা শিরোনাম

CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget