এক্সপ্লোর

India Pakistan Tension : রাতের পর সকালেও চলছে সেনাবাহিনীর অপারেশন! অল-আউট অ্যাকশনে এখন কী অবস্থা পাকিস্তানের?

রাতভর সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন।

নয়াদিল্লি : পাক হামলার প্রত্যাঘাতে একেবারে অল আউট অ্যাটাক চালাচ্ছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের বাতাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। সূত্রের খবর, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। সূত্রের খবর, পাকিস্তানের ধান্ধার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুঞ্চ, উরি, কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ চালাচ্ছে পাক সেনা, পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। 

 জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা

শুধু হামলা নয়,  ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবারই সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করে ১২ জন পাক জঙ্গি। সীমান্ত রক্ষা বাহিনী রয়েছে অতন্দ্র প্রহরায়।  BSF এর গুলিতে নিহত হয় ৭ জন জইশ জঙ্গি।  

পুঞ্চে অবিরত গোলাগুলির লড়াই

অন্যদিকে পুঞ্চে অবিরত চলছে তুমুল গোলাগুলির লড়াই। টানা পাক গোলাবর্ষণের জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের বাতাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। বেশ কয়েকটি বাঙ্কারও ধ্বংস করেছে ভারতীয় সেনা।  

পাকিস্তানের ১৬টি শহরকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা               

ভারতীয় সেনার তরফে ট্যুইট করে বলা হয়েছে, পাকিস্তানের হামলার রাতভর জবাব দিয়েছে ভারতের তিন বাহিনী। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন চালিয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লাগাতার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে গতকাল রাতে।  লাহৌর, রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাত। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বত্রই। ভারতের আকাশে যুদ্ধবিমান, ড্রোন নিয়ে ঢুকে পড়া, নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির কড়া জবাব দিয়েছে সেনা।   
শুক্রবার সকালের আপডেট বলছে,  পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ করে গিয়েছে পাক সেনা। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারতও। এর ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে। ভারতের এই প্রত্যাঘাতের পরে সারা বিশ্বে কার্যত কোণঠাসা পাকিস্তান। 

সীমান্তে সংঘর্ষের আবহেই আবার জরুরি বৈঠকে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে রয়েছেন স্থল, বায়ু, নৌসেনা--তিন বাহিনীর প্রধান। বৈঠকে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসও রয়েছেন এই বৈঠকে।              

সেরা শিরোনাম

FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
NCPI News : তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget