এক্সপ্লোর

Indian Student Death: ক্য়ালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্র, ৬ দিন পর দেহ উদ্ধার কর্ণাটকের পড়ুয়ার

California Indian Student Death: ক্যাম্পাসের অদূরেই একটি পার্কের কাছে উদ্ধার হয় দেহ। ছাত্রের দেহ দেশে ফেরাতে সাহায্যের আশ্বাস ভারতীয় দূতাবাসের। 

Indian Student Death: ক্য়ালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার। ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার কর্ণাটকের পড়ুয়ার দেহ। ক্যাম্পাসের কাছেই সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার পুলিশের। ইউনিভার্সিটি অফ ক্য়ালিফোর্নিয়াতে স্নাতকোত্তর পড়ছিলেন সাকেত। ৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসের কাছেই শেষবার দেখা গিয়েছিল। ক্যাম্পাসের অদূরেই একটি পার্কের কাছে উদ্ধার হয় দেহ। ছাত্রের দেহ দেশে ফেরাতে সাহায্যের আশ্বাস ভারতীয় দূতাবাসের। 

জানা গিয়েছে, কর্নাটকের বাসিন্দা সাকেত শ্রীনিবাসাইয়া কেমিক্যাল এবং বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন ক্যালিফোর্নিয়া বার্কলে বিশ্ববিদ্যালয়ে। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন এই ছাত্র। সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট নিশ্চিত করেছে যে, পুলিশ সাকেতের মৃতদেহ উদ্ধার করেছে। পড়ুয়ার দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে ভারতীয় কনস্যুলেটের তরফে। এই কঠিন সময়ে মৃত ছাত্রের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনাও জানানো হয়েছে ভারতীয় কনস্যুলেটের তরফে। 

ভারতীয় ছাত্রের নিখোঁজ থাকার খবর পাওয়ার পর থেকেই তল্লাশি অভিযান শুরু করেছিল ক্যালিফোর্নিয়ার পুলিশ। লেক আনজা এবং বার্কলে পাহাড়ি এলাকায় চলছিল তল্লাশি অভিযান। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক কিলোমিটারের মধ্যে শেষবার দেখা গিয়েছিল সাকেত শ্রীনিবাসাইয়াকে। তল্লাশি অভিযানে পুলিশ একটি ব্যাকপ্যাক উদ্ধার করে যার মধ্যে সাকেতের পাসপোর্ট এবং ল্যাপটপ ছিল। এই ব্যাকপ্যাক খুঁজে পাওয়া গিয়েছিল টিলডেন রিজিওনাল পার্কের কাছের একটি বাড়িতে। এই এলাকাও সাকেতের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বেশ কাছেই। 

আইআইটি মাদ্রাসের ছাত্র ছিলেন সাকেল শ্রীনিবাসাইয়া। কর্নাটকের এই পড়ুয়া মাস্টার ডিগ্রির পড়াশোনা করতে গিয়েছিলেন বার্কলেতে। বেঙ্গালুরুর শ্রী বাণী এডুকেশন সেন্টার স্কুলের ছাত্র ছিলেন তিনি। 'microchannel cooling system for hyperloop and a method thereof' - এই নিয়ে কাজ করছিলেন সাকেত। আর এই আবিষ্কারের পেটেন্ট থাকা ৬ জনের মধ্যে এই ভারতীয় ছাত্র ছিলেন একজন। সাকেতের LinkedIn প্রোফাইল সূত্রে এও তথ্য জানা গিয়েছে। অত্যন্ত বুদ্ধিমান ছিলেন সাকেত। নরম স্বভাবের এই পড়ুয়ার মধ্যে অনেক গুণই ছিল। তাঁর এ হেন মর্মান্তিক পরিণতিতে হতবাক সকলেই। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget