এক্সপ্লোর

COVID Omicron Variant: মহারাষ্ট্রে ওমিক্রনকে হারিয়ে সুস্থ একরত্তি মেয়ে, উপসর্গহীন তিন বছরের ছেলে

COVID Omicron Variant: হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সুস্থ হয়ে ওঠায় শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেল মেয়েটি। ছেলেটির শরীরে কোনও উপসর্গ নেই এবং তার অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পুনে: ওমিক্রন থেকে সুস্থ হয়ে উঠল মুম্বইয়ের সেই একরত্তি। মাত্র দেড় বছরের ওই মেয়ের শরীরে থাবা বসিয়েছিল করোনার ওমিক্রন রূপ (COVID Variant Omicron)। কিন্তু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেল সে। 

মহারাষ্ট্রের পুণের পিম্পরি চিঞ্চওয়াড়ের বাসিন্দা ওই একরত্তির শরীরে সম্প্রতি ওমিক্রন ধরা পড়ে। তার পর হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সুস্থ হয়ে ওঠায় শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেল মেয়েটি। 

অন্য দিকে, মহারাষ্ট্রেই তিন বছর বয়সী যে ছেলে ওমিক্রনে আক্রান্ত হয়েছিল, তার মধ্যে করোনার কোনও উপসর্গই (Omicron Symptoms) নেই। বরং সে একেবারে স্বাভাবিকই রয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। 

মহারাষ্ট্রে (Omicron in Maharashtra) সম্প্রতি নতুন করে যে চারজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে, তিন বছরের ছেলেটি তাঁদের মধ্যে অন্যতম। বাকি তিন জন প্রাপ্তবয়স্ক, দুই পুরুষ এবং এক মহিলা। নাইজিরিয়া থেকে ফেরা এক ভারতীয় মহিলা এবং তাঁর দুই কন্যার সংস্পর্শে এসেছিলেন তাঁরা। 

নাইজিরিয়া ফেরত ওই মহিলা এবং তাঁর দুই মেয়ের শরীরেও ওমিক্রন মিলেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, নাইজিরিয়া থেকে ফিরে পিম্পরি চিঞ্চওয়াড়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই মহিলা। তাঁর ভাই, ভাইয়ের দুই মেয়ে, যাঁর মধ্যে দেড় বছরের ওই শিশুটি অন্যতম, তাঁদের শরীরেও ওমিক্রন মেলে।

পিম্পরি চিঞ্চওয়াড় পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, আগে যে ছ’জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছিল, দেড় বছরের ওই শিশু-সহ তাঁদের মধ্যে চার জনকেই ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। তাঁদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এক জন মহিলার শুষ্ক কাশির সমস্যা রয়েছে এখনও। তবে রিপোর্ট নেগেটিভ। 
পিম্পরি চিঞ্চওয়াড় পুরসভার স্বাস্থ্য আধিকারিক লক্ষ্মণ গোফানে জানিয়েছেন, তিন বছরের শিশুটির কোনও উপসর্গ নেই। তাকে শিশুবিভাগে রাখা হয়েছে। অন্য তিন রোগীর মধ্যেও উপসর্গ নেই কোনওরকম। আপাতত চিন্তার কোনও কারণ নেই। অন্য দিকে, ফিনল্যান্ডফেরত যে ব্যক্তির শরীরে ওমিক্রন পাওয়া গিয়েছিল, তাঁরও রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget