এক্সপ্লোর

Agnipath protests : পুড়ে ছাই স্টেশন থেকে টোল প্লাজা, আতঙ্ক নিয়ে বিহার থেকে বাংলায় মানুষ

Agnipath Row:বিহার থেকে আসা হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক। ভোর ৪টের সময় ঢোকার কথা ছিল শিয়ালদা স্টেশনে।

আবির দত্ত, কলকাতা : মোদি সরকারের অগ্নিপথ-সিদ্ধান্তের (Agnipath protests) প্রতিবাদে, রাস্তায় নেমেছেন, সেনায় চাকরির স্বপ্ন দেখা হাজার হাজার যুবক। যা দেখে অনেকে বলছেন, বেকারত্ব নিয়ে গত কয়েকবছরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে অনুঘটকের কাজ করেছে অগ্নিপথ। অগ্নিপথ-সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে প্রাণ গেছে এক তরুণের। বিহারের লখিসরাইতেও মৃত্যু হয়েছে একজনের। অগ্নিগর্ভ অবস্থা বিহারের। সেখান থেকে অনেকেই ফিরছেন এ রাজ্যে। কেউ আবার এ রাজ্য হয়ে ট্রেন ধরবেন নিজেদের রাজ্যের উদ্দেশে। 

বিহার থেকে আসা হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক। আজ ভোর ৪টের সময় ঢোকার কথা ছিল শিয়ালদা স্টেশনে। অগ্নিপথ-বিক্ষোভের জেরে এদিন হাটেবাজারে এক্সপ্রেস কলকাতায় পৌঁছয় সকাল সাড়ে ৭টায়। যাত্রীরা জানিয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাড়িতে থাকা পরিবারের সদস্যরা। সঙ্গে বেশি খাবার না থাকায় চিন্তা আরও বেড়েছে। যাত্রীদের একটি দল আজ দুপুরে কেরলে যাওয়ার ট্রেন ধরবে। দক্ষিণ ভারতেও অগ্নিপথ-বিক্ষোভের আঁচ ছড়ানোয় তাঁরা আতঙ্কিত।

উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণ ক্ষোভের আগুন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। আগুন-ভাঙচুর-গুলি-কাঁদানে গ্যাস, ধরপাকড় বাদ যাচ্ছে না কিছুই পরপর জ্বলছে ট্রেন। আগুনের লেলিহান শিখা...আর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ, পুড়ে ছাই স্টেশন থেকে টোল প্লাজা। এই পরিস্থিতিতে আগুন বাঁচিয়ে নিজের ঘরে ফেরার জন্য মুখিয়ে আছেন সকলেই। 

 

অন্যদিকে বিক্ষোভের আঁচ পড়েছে বাংলাতেও। সেনায় চার বছরের নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রায় ২ ঘণ্টা পর অবরোধ ওঠে।

সেরা শিরোনাম

Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget