এক্সপ্লোর

CBI: ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার চা-বিক্রেতা!

সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগকারী জানিয়েছিলেন যে, তাঁর ভাই ও ভাইপোর বিরুদ্ধে সুলতানপুরী থানায় আলাদা আলাদা অভিযোগ দায়ের হয়েছিল।

নয়াদিল্লি: ঘুষ নেওয়ার অভিযোগ এক চা বিক্রেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা  সিবিআই। এই চা-বিক্রেতার মাধ্যমে দিল্লি পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঘুষ নিচ্ছিলেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।  সিবিআই অভিযুক্ত পুলিশ অফিসার ও চা-বিক্রেতাকে গ্রেফতার করেছে। দুই অভিযুক্তকেই বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে। জানা গেছে, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের গ্রেফতার না করতে ওই এএসআই চা-বিক্রেতার মাধ্যমে ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ। 

সিবিআইয়ের মুখপাত্র আরসি জোশীর বক্তব্য অনুসারে, যে ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন দিল্লির সুলতানপুরী থানায় মোতায়েন এক এএসআই কুলদীপ সিংহ ও থানার সামনে চা-বিক্রেতা ভগত লাল। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগকারী জানিয়েছিলেন যে, তাঁর ভাই ও ভাইপোর বিরুদ্ধে সুলতানপুরী থানায় আলাদা আলাদা অভিযোগ দায়ের হয়েছিল। এই মামলায় দুজনকে গ্রেফতার না করার জন্য তদন্তের ভারপ্রাপ্ক এএসআই ঘুষ হিসেবে ৪০ হাজার টাকা চেয়েছিলেন। 

অভিযোগ অনুযায়ী, এএসআই অভিযোগকারীকে থানার সামনে থাকা চা বিক্রেতা ভগত লালকে ঘুষের অর্থ দিতে বলেছিলেন। অভিযোগের ভিত্তিতে সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের পক্ষে তথ্য মেলায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। 

এরপর পুলিশ ঘুষ নেওয়ার সময় চা বিক্রেতা ও অভিযুক্ত এএসআই-দুজনকেই গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর দুই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্র অনুসারে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

উল্লেখ্য, অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সেই ফাঁদেই পা দেন অভিযুক্তরা। অভিযুক্ত চা বিক্রেতা ঘুষ বাবদ অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। 

সিবিআই জানিয়েছেন, ধৃত চা বিক্রেতা ও পুলিশের এএসআই উভয়কে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে এবং এই ঘটনায় বিস্তারিত তদন্ত করে দেখা হবে। আপাতত ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীঘরে পুলিশ আধিকারিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
Cockroach Janta Party : রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget