এক্সপ্লোর

Bipin Rawat Demise: "খুবই সাদাসিধে ও মেধাবী ছিল", জেনারেল রাওয়াতের স্মৃতিচারণায় বললেন সহপাঠী

CDS General Bipin Rawat : জেনারেল রাওয়াতকে স্মরণ করেছেন ঐতিহাসিক রাজা বাসিনও। স্মৃতিচারণায় ঐতিহাসিক বাসিন বলেছেন, জেনারেল রাওয়াতের সিমলা ও এখানকার ঐতিহ্যবাহী বিল্ডিংগুলির ইতিহাস সম্বন্ধে আগ্রহ ছিল

নয়া দিল্লি : ২০১৮ সালে পুরনো সহপাঠীদের সঙ্গে একটা গেট-টুগেদারের পরিকল্পনা করেছিলেন । কিন্তু, পেশাগত কারণে নিজেই তাতে যোগ দিতে পারেননি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ব্রিটিশ আমলের স্কুলে কাটানো পুরনো সেইসব স্মৃতিমেদুর দিনগুলিকে পুনরায় একবার বাঁচিয়ে তোলার জন্য এক জায়গায় জড়ো হওয়ার পরিকল্পনা করেছিল ১৯৭৩ সালের এই ব্যাচটি।

বিপিন রাওয়াতের স্কুলের বন্ধু ও শৈশবের সঙ্গী ব্রিজ মোহন চৌহান। যিনি ১৯৭৩ সালে সিনিয়র কেমব্রিজ ক্লাস(বর্তমানে একাদশ শ্রেণি) সম্পন্ন করেছিলেন। বন্ধুকে স্মরণ করে তিনি বললেন, ও খুবই সাদাসিধে ও মেধাবী ছিল। ১৯৭১-১৯৭৩ সালে সেন্ট এডওয়ার্ড স্কুলে পড়াশোনা করেছেন জেনারেল রাওয়াত।

সেনায় সিনিয়র পোস্ট পাওয়ার পর জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকাকেও ১৯৭৩-এর হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড করা হয়। তিনিই বন্ধুদের আপডেট দিতেন। 

জেনারেল রাওয়াতকে স্মরণ করেছেন ঐতিহাসিক রাজা বাসিনও। তাঁরা একসঙ্গে সিমলা 'হেরিটেজ ওয়াক' করেন। স্মৃতিচারণায় ঐতিহাসিক বাসিন বলেছেন, জেনারেল রাওয়াতের সিমলা ও এখানকার ঐতিহ্যবাহী বিল্ডিংগুলির ইতিহাস সম্বন্ধে আগ্রহ ছিল। ২০১৯ সালে উনি, ওঁর স্ত্রী এবং আমি - একসঙ্গে শহর দিয়ে দুই ঘণ্টা হেঁটেছিলাম। উনি একদম মাটির মানুষ ছিলেন। সিমলার সবকিছু সম্বন্ধে আগ্রহ ছিল।  

দুই বছর আগে জেনারেল রাওয়াত যখন সিমলায় গিয়েছিলেন, সেই সময় নিরাপত্তাজনিত কারণে তাঁর সঙ্গে চেষ্টা করেও দেখা করতে পারেননি চৌহান ও তাঁর বন্ধুরা।

গতকাল তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। তাঁদেরই একজন চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। 

গতকালের এই দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও প্রাণ হারান ব্রিগেডিয়ার এলএস লিড্ডা, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget