এক্সপ্লোর

Coronavirus Kerala: ওনামের পর এক ধাক্কায় কেরলে করোনার দৈনিক সংক্রমণ বাড়ল ৩০ শতাংশ

Kerala Corona Spike : গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে কোভিড ১৯ এর সংক্রমণ ৩১ হাজার পেরিয়েছে।

নয়াদিল্লি : সবেই গিয়েছে ওনাম উত্সব। দক্ষিণ ভারত, মূলত কেরলে সাড়ম্বড়ে পালিত হয় মালয়লম ক্যালেন্ডারের প্রথম মাস, ওনাম উত্সব। এরপরই চড়চড় করে উঠল কেরলের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে কোভিড ১৯ এর সংক্রমণ ৩১ হাজার পেরিয়েছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, এটি উত্সব পরবর্তী ফল। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনায় মৃত্যু হয়েছে ২১৫ জনের। আজকের হিসেব অনুসারে কেরলে একদিনে সংক্রমিত হয়েছেন ৩১,৪৪৫ জন। সে-রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩৮,৮৩,৪২৯। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৯,৯৭২.
দেশজুড়ে বাড়ছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক।বৃহস্পতিবারের হিসেব অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। 

 উদ্বেগ বাড়াচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি রিপোর্ট। সোমবারই, প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে, এই রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৫ লক্ষ ছুঁতে পারে। করোনার দ্বিতীয় ওয়েভের জন্য, দায়ী ছিল কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই দেশে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। এ’নিয়ে  রিপোর্টে কেন্দ্রকে সতর্ক করা হয়েছে।বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার এই নতুন স্ট্রেইন। হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকায়। কয়েকদিন আগে পর্যন্তও, প্রত্যেকদিন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন ১ লক্ষের বেশি। 

এরই মধ্যে কিছুটা আশার বার্তা দিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থা WHO-র  চিফ সায়েনটিস্ট সৌম্যা স্বামীনাথন। তিনি বলেন, আর মহামারী হিসেবে নয়, এবার অন্যান্য সাধারণ রোগের মতোই আমাদের চারপাশে স্থায়ীভাবে থেকে যেতে পারে করোনা ভাইরাস। পাশাপাশি তাঁর দাবি, এক্ষেত্রে আক্রান্তের সংখ্যা প্রথম বা দ্বিতীয় ওয়েভের মতো একসঙ্গে তেমন বিপুল আর হবে না। তবে, করোনায় আক্রান্ত হওয়া এবং তা থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া চলতে থাকবে। তাই নির্দিষ্ট সময়ের বেড়াজাল কাটিয়ে সবসময় আমাদের করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget