এক্সপ্লোর

Uttar Pradesh: উত্তর প্রদেশে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু ২ সদ্য বিবাহিত যুবকের

গত মঙ্গলবার বিয়ে হওয়ার পর কোভিডে আক্রান্ত হয়ে শুক্রবারই মৃত্যু হয় ২৮ বছরের এক যুবকের ৷

বিজনোর: দেশে করোনা পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ উত্তর প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি দু’জন সদ্য বিবাহিত যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বিজনোরের এক বাসিন্দার বিয়ের অল্প কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় ৷

গত মঙ্গলবার বিয়ে হওয়ার পর কোভিডে আক্রান্ত হয়ে শুক্রবারই মৃত্যু হয় ২৮ বছরের এক যুবকের ৷ জ্বর আসার পরেই তাঁর কোভিড পরীক্ষা করা হয় ৷ রিপোর্ট পজিটিভ আসে ৷ বিয়ের তিন দিনের মাথায় করোনা কেড়ে নেয় ওই যুবকের প্রাণ ৷ তিনি পকবারা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ মৃতের স্ত্রীর বাড়ি গাজরৌলা পুলিশ স্টেশনে ৷

এর পাশাপাশি বিজনোরের জাটান এলাকায় আরও একজনের কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ নাম অর্জুন কুমার ৷ তাঁরও সদ্য বিয়ে হয়েছিল ৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনা সংক্রান্ত সব বিধি মেনেই তাঁদের ছেলের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় ৷ বিয়েতে অনেক কম সংখ্যক নিমন্ত্রিতরা এসেছিলেন ৷ কিন্তু তারপরেও করোনাই কেড়ে নিল যুবকের প্রাণ ৷ অর্জুনের শ্বাসকষ্ট এবং জ্বর বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু ডাক্তাররা তাঁকে আর বাঁচাতে পারেননি ৷ বিয়ের অল্প কয়েকদিনের মধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অর্জুন কুমারের ৷

বিজনোরের জেলা প্রশাসক রামাকান্ত পান্ডে বলেন, ‘‘ আমরা প্রত্যেক ব্যাঙ্কোয়েট হলের মালিকদের জানিয়েছিলাম সব কোভিড-বিধি মেনে চলতে ৷ আমাদের টিম সব অনুষ্ঠানে নজর রাখছে ৷ এই বিয়ের মরশুমে যাতে কোনওভাবেই কোভিড-বিধি ভঙ্গ না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে ৷’’

করোনা সংক্রমণ রুখতে দেশের বহু রাজ্যে জারি হয়েছে কার্ফু। দিল্লিতে চলছে লকডাউন এবং বাংলাতেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। কিন্তু দেশের করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭ হাজার ৮৬৫জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget