এক্সপ্লোর

Delhi Coaching Centre Mishap : এই অবহেলা হয়েছিল, তাই কি ৩ ছাত্র-ছাত্রীর মৃত্যু দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে ?

IAS Coaching Centre in Delhi: চলতি মাসেই সিভিল সার্ভিস পরীক্ষার এই কোচিং সেন্টারকে  NOC দিয়েছিল দমকল বিভাগ।

নয়াদিল্লি : পুরসভা বলেছিল, স্টোরেজ বা পার্কিংয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু, ব্যবহার হচ্ছিল লাইব্রেরি হিসাবে। আর তার জেরেই ঘটল মর্মান্তিক পরিণতি ! দিল্লির রাজিন্দর নগরের কোচিং সেন্টারে ৩ ছাত্র-ছাত্রীর মৃত্যুর ঘটনার পর এখন চর্চায় অভিশপ্ত সেই বেসমেন্ট। এই বেসমেন্টকেই লাইব্রেরি হিসাবে ব্যবহার করছিলেন ছাত্র-ছাত্রীরা। সেখানেই আচমকা জল ঢুকে যায় !

২০২১ সালে অগাস্টে দিল্লি পুরসভার তরফে নো অবেজকশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল রাজিন্দর নগরের রাও আইএএস স্টাডি সার্কেল সেন্টারকে। সেই সার্টিফিকেটের কথা উল্লেখ করে NDTV প্রতিবেদনে লিখেছে, ওই বেসমেন্ট শুধুমাত্র পার্কিং বা ঘরোয়া স্টোরেজ হিসাবে ব্যবহার করার কথা বলা হয়েছিল। 

চলতি মাসেই সিভিল সার্ভিস পরীক্ষার এই কোচিং সেন্টারকে  NOC দিয়েছিল দমকল বিভাগ। এই নথিও হাতে এসেছে NDTV-র। সেখানে উল্লেখ করা হয়েছে, অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে বিল্ডিংটির। তবে অবশ্যই এই বেসমেন্ট আইন মেনে ব্যবহার করতে হবে। বেসমেন্টে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে যাতে জল নিষ্কাশন হয়ে তা বেসমেন্টে ঢুকে না পড়ে। আর, এই বেসমেন্টকে যদি অফিস বা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা হয়, তাহলে সেখানে পর্যাপ্ত এক্সিট থাকতে হবে। কিন্তু, রাজিন্দর নগরের কোচিং সেন্টারে একটি মাত্র প্রবেশ ও প্রস্থান পথ ছিল। 

দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তানিয়া সোনি, শ্রেয়া যাদব ও নবীন ডেলভিন। প্রথম দুই ছাত্রীর বয়স হয়েছিল ২৫ বছর এবং নবীনের ২৮ বছর। গতকাল দিল্লিতে ভারী বৃষ্টিপাতের পর ওই বেসমেন্টে জল ঢুকে পড়ে। তাতে আটকে পড়েই প্রাণ হারান এই তিন জন। ঘটনার সময় বেসমেন্টে থাকা লাইব্রেরিতে আরও অনেক ছাত্র-ছাত্রী ছিলেন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মেয়র শেলি ওবেরয়। এই ঘটনায় পুরসভার কোনও অফিসার অবহেলায় জড়িত কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কোচিং সেন্টারের মালিক ও সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ঘটনায় পুর কর্তৃপক্ষকে দায়ী করে এদিন বিক্ষোভে শামিল হন ছাত্র-ছাত্রীরা। রাজনৈতিক দোষারোপের পালাও শুরু হয়ে গিয়েছে। ঘটনায় আম আদমি পার্টিকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। MCD-তে ক্ষমতায় রয়েছে AAP-ই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget