এক্সপ্লোর

Delhi HC ON Twitter : হিন্দু দেব-দেবীদের নিয়ে 'আপত্তিকর' পোস্ট, ট্যুইটার কেন অভিযুক্তদের ব্লক করেনি ? জানতে চাইল আদালত

Delhi HC ON Twitter : Atheist Republic নামে একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে একাধিক আপত্তিকর পোস্ট করা হয়েছে । বারবার অভিযোগ করা সত্ত্বেও, ট্যুইটার এই অ্যাকাউন্ট সাসপেন্ড করেনি বলে অভিযোগ...

নয়া দিল্লি :  হিন্দু দেব-দেবীদের নিয়ে বারবার 'আপত্তিকর' বিষয়বস্তু পোস্ট করা সত্ত্বেও কিছু ব্যবহারকারীকে ব্লক করেনি ট্যুইটার (Twitter)। এই মর্মে সোমবার মাইক্রোব্লগিং জায়েন্টের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। অন্যান্য মানুষের অনুভূতি এবং ধর্ম নিয়ে ট্যুইটার মাথায় ঘামায় না বলেও ভর্ৎসনা করা হয় হাইকোর্টের তরফে।

Atheist Republic নামে একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে একাধিক আপত্তিকর পোস্ট করা হয়েছে । বারবার অভিযোগ করা সত্ত্বেও, ট্যুইটার এই অ্যাকাউন্ট সাসপেন্ড করেনি, আবার আপত্তিকর বিষয়বস্তুও তুলে নেয়নি। এই অভিযোগ তুলে জনস্বার্থে মামলা দায়ের করেন আইনজীবী আদিত্য দেশওয়াল। সেই মামলারই সোমবার শুনানি ছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্গি ও বিচারপতি নবীন চাওলার ডিভিশন বেঞ্চে। 

শুনানিতে বেঞ্চের তরফে ট্যুইটার কর্তৃপক্ষকে বলা হয়, আপনারা সংবেদনশীল বোধ করলে তবেই কাউকে ব্লক করেন। কিন্তু, অন্যান্য জাতি বা অন্যান্য অঞ্চলের লোকদের সম্পর্কে আপনারা সংবেদনশীল নন। যদি একই ধরনের ঘটনা অন্য ধর্মের বিরুদ্ধে করা হত, তবে আপনারা বিষয়টি নিয়ে আরও সিরিয়াস হয়ে উঠতেন।

ট্যুইটারের তরফে মামলায় শুনানি চলাকালীন উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী (Senior Advocate) সিদ্ধার্থ লুথরা। তিনি আদালতে জানান, আদালত বা সরকারের আদেশ ছাড়া ট্যুইটার কোনও অ্যাকাউন্ট ব্লক করতে পারে না। তখন আদালতের তরফে উল্লেখ করা হয়, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্য়াকাউন্ট ব্লক করা হয়েছিল ট্যুইটারের তরফে।

এদিকে কেন্দ্রের আইনজীবী আদালতকে জানান যে, অ্যাকাউন্টগুলি ব্লক করার জন্য কেন্দ্র এবং ট্যুইটারের মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি রয়েছে। এই এসওপি অনুসারে, যদি ৬০ দিনের মধ্যে পাঁচটির বেশি মেসেজ নিয়ম লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হয়, তবে অ্যাকাউন্টটি স্থগিত করা যেতে পারে। কেন্দ্রের পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট হরিশ বৈদ্যনাথন শঙ্কর আদালতকে একথা জানান। 

Atheist Republic-এর তরফে উপস্থিত ছিলেন আইনজীবী বৃন্দা ভাণ্ডারি। উল্লেখ্য, এই মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget