এক্সপ্লোর

Delhi Noida Durga Puja : নয়ডার পুজো-বিধিতে এবার বাড়তি সংযোজন ডবল ডোজ ভ্যাকসিন !

নয়ডায় করোনাবিধি মেনে পুজোর পাশাপাশি ভলান্টিয়ার, ঢাকি থেকে পুরোহিত প্রত্যেকেই ফুললি ভ্যাকসিনেটেড

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : হাজার হলেও বাঙালি। তাই দুনিয়ার যে কোনও প্রান্তেই থাকুন না কেন, পুজো এলেই মন-ছুটি। কিন্তু বঙ্গে যখন প্যাণ্ডেলে ঢুকে প্রতিমা দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট, তখন বাংলা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে মন ভালো নেই নয়ডা, দিল্লিরও। সেখানে এমন বিধি নেই ঠিকই...তবে এবারও পুজো হবে নেহাতই নমো নমো করে। 

সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজার সহ একগুচ্ছ করোনাবিধি তো আগে থেকেই ছিল।  নয়ডার পুজো-বিধিতে এবার বাড়তি সংযোজন ডবল ডোজ ভ্যাকসিন। ভলান্টিয়ার, ঢাকি থেকে পুরোহিত প্রত্যেকেই ফুললি ভ্যাকসিনেটেড। গতবারের মতো এবারও প্রতিমার উচ্চতা ৪ ফুটের কম। 

নয়ডার পুজো উদ্যোক্তা সিদ্ধার্থ ঘোষ জানান, ' গতবারও করোনা বিধি মেনে ছোট করে পুজো করা হয়। এবার সঙ্গে যোগ হয়েছে ভ্যাকসিনেশনের ডবল ডোজের শর্ত । সোশ্যাল ডিস্টেন্সিং তো মানা হবেই। ' 

কমপক্ষে ১০টা বড় পুজো হয় দিল্লির চিত্তরঞ্জন পার্কে। করোনা আসার আগে যে পুজোগুলো ঘটা করে হত, এবার সেখানে শুধুই ঘটপুজো। মাত্র ক’দিন আগেই মিলেছে প্রতিমা পুজোয় অনুমতি, এত দ্রুত এত আয়োজন করা সম্ভব নয়, দাবি সি আর পার্কের পুজো উদ্যোক্তাদের।  সি আর পার্কের পুজো উদ্যোক্তা রতন মুখোপাধ্যায় জানান, '' গতবারও ঘটপুজো এবারও ঘটপুজো করব। কদিন আগেই পুজোর অনুমতি পেয়েছি। এত কম সময়ে পুজোর আয়োজন করা কঠিন। সর্বজনীন পুজো হওয়ায় করোনা বিধি মেনে ভিড় নিয়ন্ত্রণও কঠিন। আশা করি পরের বছর কোভিড থাকবে না। ভালো করে পুজো করতে পারব''

একটানা বৃষ্টি, যা প্রতিমা তৈরি করেছেন তাই শুকোচ্ছে না। তারওপর এসেই চলেছে অর্ডার।  যমুনা পাড়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন শিল্পী অরবিন্দ দাস। তিনি জানালেন, ' ৪৯ টা প্রতিমা তৈরি করেছি, যে কমিটিগুলো শেষ মুহূর্তে অনুমতি পেয়েছে তাঁদের দাবি পূরণ করতে পারছি না। ' 

এবার দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, পুজো মণ্ডপে একেবারেই ভিড় করা যাবে না। পাশাপাশি, ২৪ ঘণ্টা মণ্ডপের ভিডিও রেকর্ডিং করতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget