এক্সপ্লোর

Delhi Pollution: দিল্লিতে বন্ধই থাকছে স্কুলে পঠন-পাঠন, চলবে অনলাইনে ক্লাস

গত সপ্তাহতেই একই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করেছিল দিল্লির শিক্ষা দফতর।  ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে,  বায়ু দূষণের কারণে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পঠন-পাঠন বন্ধ থাকবে।

নয়াদিল্লি: বায়ু দূষণজনিত (Air Pollution) পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিল্লিতে (New Delhi) পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত স্কুলে (Schools) পঠনপাঠন বন্ধই থাকবে। তবে অনলাইনে ক্লাস (Classes) চলবে। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত সপ্তাহতেই একই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করেছিল দিল্লির শিক্ষা দফতর।  ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে,  বায়ু দূষণের কারণে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পঠন-পাঠন বন্ধ থাকবে। উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রান্ত অতিমারির জেরে দীর্ঘদিন দেশের অন্যান্য অংশের মতো রাজধানীতে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠনপাঠন বন্ধ ছিল। করোনা আবহে সম্প্রতি দিল্লিতে স্কুল খুলেছিল। আর এরপরই বায়ু দূষণের কারণে ফের স্কুলে পঠন-পাঠন বন্ধ হয়ে যায় এবং অনলাইন ক্লাসের পথেই ফিরতে হয়। 

এর আগে বায়ুর মান ম্যানেজমেন্ট কমিশন (সিএকিউএম) দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকারকে বায়ু দূষণজনিত পরিস্থিতির মোকাবিলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার পাশাপাশি  জাতীয় রাজধানী অঞ্চলে সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ হাজিরা ও বাড়িতে থেকে কাজের অনুমোদন দানের নির্দেশিকা জারি করেছিল সিএকিউএম।

দিল্লিতে বায়ু দূষণজনিত পরিস্থিতির কোনও  উন্নতি হয়নি। রবিবার সকালেও দিল্লির বায়ুর মান সন্তোষজনক নয়। সকাল নয়টায় বায়ু মানের সূচক (একিউআই) ছিল ৩৮২। শনিবার ২৪ ঘণ্টায় গড় একিউআই ছিল  ৩৭৪।

রাজধানীর পার্শ্ববর্তী ফরিদাবাদে একিউআই-এর পরিমাণ ছিল ৩৪৭, গাজিয়াবাদে ৩৪৪, গ্রেটার নয়ডায় ৩২২ এবং নয়ডায় ৩৫৬। বায়ুর এই মান ভেরি পুওর পর্যায়ে পড়ে। 
২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাতাস জোরাল থাকবে। ফলে কার্যকরী অপসারণের কারণে বায়ুর মানের কিছুটা উন্নতি হতে পারে বলে ভূবিজ্ঞান মন্ত্রকের বায়ু দূষণ পর্যবেক্ষক SAFAR এ কথা জানিয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্র এদিন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দেওয়া হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget