এক্সপ্লোর

Delta Plus variant: ডেল্টা প্লাসের জন্য ভারতে সংক্রমণ বৃদ্ধি হয়নি, সাফ জানাল কেন্দ্র

এখনও পর্যন্ত দেশে মোট ৮৬ জনের দেহ ধরা পড়েছে করোনা ভাইরাসের এই প্রজাতি। গত ৪৬ দিনে মাত্র ৩৮ জনের শরীরে ‘ডেল্টা’-এর এই  স্ট্রেনের সন্ধান মিলেছে।

নিউ দিল্লি: চলতি বছরে করোনার সবচেয়ে সংক্রমণ প্রজাতি ডেল্টা স্ট্রেনের জেরে দ্বিতীয় ঢেউ দেখেছিল দেশ। যার প্রভাবে করোনা সংক্রমণে এবং মৃত্যুতে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছিল ভারতে। এর আগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছিল ভারতে তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে সেক্ষেত্রে দায়ী থাকবে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যদিও মঙ্গলবার কেন্দ্রের তরফে জানান হয়েছে দেশে সংক্রমণ থাকলেও ডেল্টা প্লাসের জেরে এই সংক্রমণ হচ্ছে না।

করোনার এই রূপের সংক্রমণ ডেল্টার মতো ততটা দ্রুত ছড়াচ্ছে না বলেই জানিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত দেশে মোট ৮৬ জনের দেহ ধরা পড়েছে করোনা ভাইরাসের এই প্রজাতি। গত ৪৬ দিনে মাত্র ৩৮ জনের শরীরে ‘ডেল্টা’-এর এই  স্ট্রেনের সন্ধান মিলেছে।

ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি)-এর ডিরেক্টর এস কে সিংহ এদিন বলেন, “মে-র শেষ পর্যন্ত ডেল্টা ব্যাপক ক্ষতি করেছে দেশে। সেই সময় সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে ৯০ শতাংশই ডেল্টা রূপ।” উল্লেখ্য, ডেল্টার ভয়াবহতা দূর হতে না হতেই ডেল্টার নতুন রূপ এসে হাজির হয় ভারতে। এই প্রজাতিকে আগেই ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ আখ্যা দেওয়া হয়েছিল। তবে ভারতে এর মারাত্মক প্রভাব এখনও পড়েনি বলেই জানান হয়েছে।

কেন্দ্রের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ডেল্টা প্লাস আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সব থেকে বেশি মহারাষ্ট্রে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। আর ডেল্টা সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তবে ডেল্টা প্লাসের পাশাপাশি করোনার আলফা, বেটা, গামা প্রজাতির উপরও কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্র। কোভিডের নয়া দুই রূপ কাপ্পা এবং বি১৬১৭.৩-এর কেসের উপরও পর্যবেক্ষণ করা হচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, “দেশে সামগ্রিক ভাবে সংক্রমণের হার কমলেও কিছু কিছু অংশে এখনও তা বেশ উদ্বেগজনক অবস্থাতেই রয়েছে।” বিশ্বজুড়ে অতিমারি সৃষ্টিকারী ভাইরাসের প্রকোপে দৈনিক সংক্রমণ-মৃত্যু কখনও বাড়ছে, আবার কখনও কমছে। মহারাষ্ট্র-কেরল সহ বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি নিয়ে এখনও উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget