এক্সপ্লোর

Aadhar Number Online আধার কার্ড হারিয়ে ফেলেছেন? চিন্তা নেই, সহজে অনলাইনে পুনরুদ্ধার করুন

আধার কার্ড খোয়া গেলে, বা আপনি যদি আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর ভুলে যান তাহলে কী হবে? 

কলকাতা: সরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া অনলাইন পরিষেবা পাওয়ার পথ মসৃণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আধার কার্ড। 

বেশিরভাগ পরিষেবার প্রক্রিয়া আগে অত্যন্ত জটিল ছিল। কিন্তু, এখন আধার কার্ড ও নথিভুক্ত ফোনে আসা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি)-র দৌলতে অত্যন্ত সহজেই এই পরিষেবা প্রাপ্ত করা সম্ভবপর হয়েছে। 

কিন্তু, কখনও ভেবে দেখেছেন, এই অতি-গুরুত্বপূর্ণ হয়ে ওঠা আধার কার্ড খোয়া গেলে, বা আপনি যদি আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর ভুলে যান তাহলে কী হবে? 

চিন্তা নেই। সবকিছুর মুশকিল আসান। অনলাইনেই আপনি আপনার আধার কার্ডের এনরোলমেন্ট নম্বর পেতে পারেন। আধার আপনাকে সেই সুবিধাও দিয়েছ। অত্যন্ত সহজেই আপনি আপনার নথিভুক্ত মোবাইলের মাধ্য়মে অনলাইন আধার পেতে পারেন। তাও একেবারে কোনও ঝামেলা ছাড়াই এবং সর্বোপরি নিখরচায়। 

দেখে নেওয়া যাক ঠিক কীভাবে আপনি অনলাইনে আপনার আধার নম্বর পাবেন--

যদি কখনও আপনি আপনার আধার কার্ড হারিয়ে ফেলেন, বা আপনি যদি আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর ভুলে যান তাহলে আপনি এম-আধার অ্যাপের মাধ্যমে অথবা আধার সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিচের ধাপ অনুসরণ করে আধার নম্বর পেয়ে যাবেন।

১. প্রথমে uidai.gov.in ওয়েবসাইটে যান।

২. হোম পেজে মাই আধার ট্যাবে যান। সেখানে আধার পরিষেবার অধীনে কার্ড হারিয়ে গেছে লিঙ্কে ক্লিক করুন।

৩. নিজের পুরো নাম, নথিভুক্ত মোবাইল নম্বর বা ইমেল তথ্য নির্দিষ্ট জায়গায় দিন।

৪. ক্যাপচা ভেরিফাই করুন। এরপর সেন্ড ওটিপি বটনে ক্লিক করুন। 

৫. আপনার নথিভুক্ত মোবাইলে ৬-সংখ্যার ওটিপি আসবে। 

৬. এসএমএস-এর মাধ্য়মে আপনি আপনার মোবাইলে ইউআইডি রিক্যোয়েস্ট পাবেন। তা ব্যবহার করে আপনি ই-আধার ডাউনলোড করতে পারবেন।

যদি আপনার কাছে নথিভুক্ত মোবাইল নম্বর না থাকে, তাহলে প্রথমে, সেটা আপডেট করতে হবে। অর্থাৎ, আধারের সঙ্গে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। তারপর আপনি বাকি পরিষেবা পেতে পারেন। 

মোবাইল নম্বর নথিভুক্ত করার জন্য প্রথমে আপনাকে নিকটতম আধার কেন্দ্রে গিয়ে নিজের বায়োমেট্রিক বিবরণ দিয়ে মোবাইল নথিভুক্ত করতে হবে। এরজন্য, ৫০ টাকা খরচ হবে। 

 

সেরা শিরোনাম

Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Rahul on PM Modi : 'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget