এক্সপ্লোর

Gyanvapi Case Timeline: প্রায় আড়াই দশকের আইনি লড়াই, কীভাবে এগিয়েছে জ্ঞানব্যাপী মসজিদ মামলা?

Varanasi Court: দীর্ঘদিন ধরে চলছে জ্ঞানব্যাপী মসজিদ মামলা। এই বিবাদ কয়েক দশকের পুরনো।


নয়াদিল্লি: জ্ঞানবাপী মসজিদ মামলায় হিন্দু পক্ষের পিটিশন নিয়ে শুনানির আবেদনে সম্মতি দিল বারাণসী আদালত। মসজিদ চত্বরে শ্রীঙ্গার গৌরির পুজো দেওয়ার আবেদন জানিয়ে মামলা করেছিলেন পাঁচ হিন্দু মহিলা। সেই মামলায় শুনানি হবে বলে জানিয়েছে আদালত। আবেদনকারী সোহন লাল আচার্য জানিয়েছেন, মুসলিম পক্ষের আবেদনকারীরা এলাহাবাদ হাইকোর্টে যেতে পারেন। সেক্ষেত্রে তাঁরাও এই মামলা লড়বেন বলেই জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে চলছে জ্ঞানব্যাপী মসজিদ মামলা। এই বিবাদ কয়েক দশকের পুরনো। একবার দেখে নেওয়া যাক এর ইতিহাস।

১৯৯৮: আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি তরফে এলাহাবাদ হাইকোর্টে যাওয়া হয়েছিল। তাদের আবেদন ছিল, আইন অনুযায়ী মন্দির-মসজিদ সংক্রান্ত এই বিবাদ কোনও সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত বিচার করতে পারে না। সেই মামলায় হাইকোর্ট এই বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিল। যা ২২ বছর ধরে চলেছে।

২০১৯: ফের উঠে আসে এই মামলা। স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বরের তরফে বারাণসী আদালতে একটি মামলা হয়। সেখানে যিনি আবেদনকারী, তিনি মসজিদ চত্বরে ASI-কে দিয়ে একটি সমীক্ষা করার দাবি জানান।

২০২০: ASI-কে দিয়ে জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে সমীক্ষা করানোর আবেদনের বিরোধিতা করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির তরফে একটি পিটিশন দায়ের করা হয়।

২০২০: আবেদনকারী ফের নিম্ন আদালতের শরণাপন্ন হন। ১৯৯১ সালের ওই মামলার শুনানি শুরু করার দাবি জানান।

আগস্ট ২০২১: পাঁচজন হিন্দু মহিলা বারাণসী আদালতে একটি পিটিশন দাখিল করেন। জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে হনুমান, নন্দী এবং শ্রীঙ্গার গৌরিকে পুজো দেওয়ার আবেদন জানানো হয়।

সেপ্টেম্বর, ২০২১: এলাহাবাদ হাইকোর্ট জানায় যে এই বিষয়ে ইতিমধ্যেই চলা মামলাগুলিতে আদালতের আরও রায়ের জন্য অপেক্ষা করা উচিত।   

এপ্রিল, ২০২২: ২০২১ সালের আগস্টে করা মামলার ভিত্তিতে বারাণসী আদালত একজন কোর্ট কমিশনারকে নিয়োগ করে, মসজিদ চত্বরে সমীক্ষা করার নির্দেশও দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে যায় আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। পাশাপাশি মসজিদ কমিটির তরফে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়। 

৬ মে, ২০২২: জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে ভিডিওগ্রাফি সমীক্ষা শুরু হয়। 

১২ মে, ২০২২: আদালতের তরফে বরিষ্ঠ আইনজীবী বিশাল সিংহকে সমীক্ষা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। তাকে স্পেশাল কোর্ট কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল। ১৭ মে-এর মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়।

১৪-১৯ মে, ২০২২: ফের শুরু হয় সমীক্ষা। ২দিন ধরে চলে। সমীক্ষার সব রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়া হয়।

২০ মে, ২০২২: সুপ্রিম কোর্টের তরফে গোটা বিচারপ্রক্রিয়া জেলা আদালতের বিচারকের কাছে পাঠানো হয়। 

২৬ মে, ২০২২:  আবেদন গ্রাহ্য কিনা তা নিয়ে শুনানি শুরু হয় জেলা আদালতে। 

২১ জুন, ২০২২: বারাণসীর বিচারক রবি কুমার দিবাকর, যিনি জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলেন তাঁর বদলি হয়ে যায়। 

১১ জুলাই, ২০২২: জ্ঞানব্যাপী মামলায় যাঁরা হিন্দু আবেদনকারী, তাঁরা নতুন একটি ট্রাস্ট তৈরি করেন। নাম শ্রী আদিমহাদেহ কাশী ধর্মালয় মুক্তি ন্যাস (Shri AdiMahadev Kashi Dharmalaya Mukti Nyas)

১৮ জুলাই, ২০২২: জ্ঞানব্য়াপী মসজিদ চত্বরে 'পূজা', 'দর্শন', ASI-কে দিয়ে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সার্ভে (ground penetrating radar survey) এবং কার্বন ডেটিং পরীক্ষার একটি আবেদন তালিকাভুক্ত করতে সম্মতি জানায় সুপ্রিম কোর্ট। আদালত-নির্দেশিত সমীক্ষার পর দাবি করা হয়েছিল মসজিদ চত্বরে একটি শিবলিঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে, যেটির কার্বন ডেটিং পরীক্ষা করার আবেদন করা হয়েছিল।

২৪ সেপ্টেম্বর, ২০২২: বারাণসী আদালত ১২ সেপ্টেম্বর পর্যন্ত তাদের রায়দান মুলতুবি রেখেছিল। ওই সময়ের মধ্যে দুই পক্ষকে সওয়াল-জবাব শেষ করার সময়সীমা দেওয়া হয়েছিল।  

আরও পড়ুন: রাস্তায় দীর্ঘ যানজট, রোগীর প্রাণ বাঁচাতে ৩কিমি দৌড়ে হাসপাতাল পৌঁছলেন চিকিৎসক

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget