এক্সপ্লোর

India Coronavirus Cases Today: গত ২৪-ঘণ্টায় রেকর্ড ২.৯৫ লক্ষ আক্রান্ত দেশে, মৃত্যু প্রথমবার ছাড়াল ২ হাজার

বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ...

নয়াদিল্লি: দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ২.৯৫ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। 

বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। 

শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশ। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম দেশে দৈনিক মৃত্যু ২ হাজার ছুঁল। 

গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২,০২৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের। 

তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ২ লক্ষ ৯৫ হাজার ০৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন দেশে। করোনা প্রথম ওয়েভের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশে দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছিল। সেই সংখ্য়া ছিল ৯৮ হাজার ৭৯৫। অর্থাৎ, এদিনের সংখ্যা সেদিনের প্রায় তিনগুণ। 

বিশ্বে এখনও পর্যন্ত একটাই দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষের বেশি হয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন মুলুকে দৈন সংক্রমণ ছুঁয়েছিল ৩.০৭ লক্ষ। 

তবে, বিশেষজ্ঞদের মতে, দেশে যে হারে করোনা সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েছে, মার্কিন রেকর্ড ভেঙে দেওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। 

তাঁদের যুক্তি, ভারতে দৈনিক সংক্রমিত প্রতিদিন ১৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে, এই অঙ্কে, সম্ভবত দু-একদিনের মধ্যেই ৩ লক্ষের ঘরে পৌঁছে যেতে পারে দৈনিক সংক্রমণের সংখ্যা। 

দেশে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষের বেশি। 

রাজ্যওয়াড়ি দিল্লির অবস্থা ভয়াবহ। সেখানে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৩২ শতাংশ। পশ্চিমবঙ্গে ২৫ শতাংশ, মহারাষ্ট্রে ২০ শতাংশ। 

মঙ্গলবার, মহারাষ্ট্রে ৫১৯ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছেন ২৭৭ জন। উত্তরপ্রদেশে সংখ্যাটি ১৬২, কর্ণাটকে ১৪৯, গুজরাত ১২১। এই প্রথমবার ৬ রাজ্যে মৃত্যুর সংখ্যা ১০০ পার করেছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget