এক্সপ্লোর

India Corona : ফের মারণ ভাইরাসের চোখরাঙানি, দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা একদিনে ছশো ছুঁইছুঁই

ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ছশো ছুঁইছুঁই। যদি স্বস্তি দিয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ। 

নয়াদিল্লি : ফের চোখ রাঙানি মারণ ভাইরাসের। ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ছশো ছুঁইছুঁই। যদি স্বস্তি দিয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৬৪৯।  গতকাল অর্থাত্ শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় ৫৫৫ জনের মৃত্যু হয়েছিল।  আজ মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ জন বেশি। শুক্রবারের হিসেবে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ২৩০।  সেই হার কিছুটা কমেছে। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯২০।  

এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজার ২৬৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৯১ জন।

গতকাল এ রাজ্যে কিছুটা কমে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমে ৫। উত্তর ২৪ পরগনায় এখনও দৈনিক আক্রান্ত শতাধিক। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৭১। 

অন্যদিকে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। সেই সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণায় উঠে নিত্যনতুন তথ্য সেই ভয় আরও বাড়িয়ে তুলছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (CDC)একটি অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করেছে যে ডেল্টা ভাইরাস অনেক বেশি সংক্রামক ছিলই। তবে এবার সেই চরিত্রে আরও সংক্রামক রূপ দেখা দিচ্ছে। ক্রমশ চিকেন পক্সের চরিত্র ধারণ করছে এই ভাইরাস। এটি  ইবোলা, সাধারণ সর্দি, সিজন বদলের ফ্লু, MERS, SARS-এর চেয়ে বেশি সংক্রমণযোগ্য, এমনটাই বলা হয়েছে।

সিডিসির এই নথি বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সিডিসির ডিরেক্টর ডঃ রোশেল পি ওয়ালেন্সকি জানান,টিকাপ্রাপ্তদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার সংখ্যা টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় অতি নগণ্য। টিকা নেওয়া না থাকলে অন্যান্য পরিচিত ভেরিয়েন্টের চেয়ে আরও মারাত্মক উপসর্গ হতে পারে।

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Scrap Rs 500-2000 Currency Demands: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget