এক্সপ্লোর

Jahangirpuri Violence : সরকারি জমিতে বেআইনি নির্মাণে ছেয়ে গিয়েছিল জাহাঙ্গীরপুরী, ভেঙে গুঁড়িয়ে দিল পুরসভা, দেখুন ভিডিও

Delhi Violence Update : হনুমান জয়ন্তীর দিন একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে গুলি পর্যন্ত চালানো হয়।

নয়া দিল্লি : জাহাঙ্গিরপুরীতে (Jahangirpura )অশান্তির পর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল দিল্লি পুরসভা (Delhi Municipality)। জাহাঙ্গিরপুরীর ঘটনার পর বিজেপি রাজ্য সভাপতি পুরসভাকে চিঠি দিয়ে অভিযোগ জানান, সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ গড়ে তুলেছিল অভিযুক্তরা। ওই জমি দখলমুক্ত করতে আজ সকালেই বুলডোজার নিয়ে হাজির হন দিল্লি পুরসভার কর্মীরা। শুরু হয় উচ্ছেদ অভিযান।

 অস্ত্রপাচারকারী গ্রেফতার
জাহাঙ্গিরপুরী এলাকায় শান্তি বজায় রাখতে ৪০০ জন পুলিশ চাওয়া হয়েছে পুরসভার তরফে। এর পাশাপাশি, জাহাঙ্গিরপুরীতে অশান্তির ঘটনায় এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই দুষ্কৃতীই অস্ত্র সরবরাহ করেছিল বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ৬০টিরও বেশি পুরনো মামলা রয়েছে। এর পাশাপাশি, আজ রোহিণী আদালতে তোলা হবে জাহাঙ্গিরপুরীকাণ্ডে মূল চক্রী মহম্মদ আনসার ও সেলিম চিকনাকে। এর জন্য আদালত চত্বরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

 

প্রেক্ষাপট 
হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গিরপুরীতে ব্যাপক সংঘর্ষ হয়। শনিবার, হনুমান জয়ন্তীর দিন একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে গুলি পর্যন্ত চালানো হয়। আর সেই ঘটনারই মূল অভিযুক্তর সঙ্গে পাওয়া যায় বাংলার যোগসূত্র! ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। তাঁদের একজনের নাম মহম্মদ আনসার। তবে এরই মধ্যে জাহাঙ্গিরপুরীর সি ব্লকে সোমবার ফের উত্তেজনা ছড়ায়। গোষ্ঠী সংঘর্ষের ঘটনার তদন্তে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল এদিন সেখানে যায়। অভিযোগ, তখন পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বহুতলের ছাদ থেকে ঢিল ছোড়া হয়। 

 

আরও পড়ুন :

দিল্লি হিংসার ঘটনায় ধৃত মহম্মদ আনসার কি আপ না বিজেপি-র ? তরজা তুঙ্গে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget