এক্সপ্লোর

Karnataka Weekend Curfew: নিম্নমুখী সংক্রমণ, সপ্তাহান্তের বিধিনিষেধ তুলে নিল কর্ণাটক, জারি থাকছে নৈশ কার্ফু

উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার গত ২৮ ডিসেম্বর থেকে নৈশ কার্ফু জারি করেছিল। সপ্তাহান্তের কার্ফু জারি করা হয়েছিল নতুন বছরের ৭ জানুয়ারি থেকে।

নয়াদিল্লি: কর্ণাটকে (Karnataka)  দৈনিক করোনাভাইরাস সংক্রমণ কমেছে। গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যার গ্রাফ নিম্নমুখী। এই অবস্থায় কর্ণাটক সরকার সপ্তাহান্তের কার্ফু (weekend curfew)অবিলম্বে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে নৈশ কার্ফু যেমন ছিল, তেমনই থাকবে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লে সপ্তাহান্তের কার্ফু ফিরিয়ে আনা হবে।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই বুধবারই সাপ্তাহান্তের কার্ফু তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা অনেকটাই কম হওয়া ও তৃতীয় ঢেউয়ে গুরুতর অসুস্থ না হওয়ায় হাসপাতালে ভর্তির সংখ্যা কম হওয়ার পরিপ্রেক্ষিতে এই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, বিশেষজ্ঞরা মনে করছেন, কোভিড বিধি কঠোরভাবে মেনে চলে চলতি ঢেউ মোকাবিলা করা যেতে পারে। তাই এক্ষেত্রে বিধিনিষেধের প্রয়োজন নেই। 
উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার গত ২৮ ডিসেম্বর থেকে নৈশ কার্ফু জারি করেছিল। সপ্তাহান্তের কার্ফু জারি করা হয়েছিল নতুন বছরের ৭ জানুয়ারি থেকে। জানুয়ারির প্রথম সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহান্তের কার্ফু ১৯ জানুয়ারি তুলে নেওয়ার কথা ছিল। 

উল্লেখ্য, বাণিজ্য ও ব্যবসায়ী মহল ধারাবাহিকভাবে সপ্তাহান্তের কা়র্ফু তুলে নেওয়ার পক্ষে সওয়াল করছিলেন। কারণ, এ ধরণের বিধিনিষেধে তাঁদের জীবনজীবিকা ব্যহত হচ্ছে। এই ধারাবাহিক চাপের মুখে সরকার সপ্তাহান্তের কার্ফু তুলে নিল বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহেই হোটেল ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা নৈশ কার্ফু শুরুর  সময় রাতে আরও এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।  ১০ টার পরিবর্তে রাত ১১ টা থেকে নৈশ কার্ফু জারি হোক, এমনই দাবি করেছিলেন তাঁরা। 

এরইমধ্যে বৃহস্পতিবার কর্ণাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৭ হাজার ৭৫৪। রাজ্যের পজিটিভিটি হার ১৮.৪৮ শতাংশ। ওই সময় পর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২৯।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget