এক্সপ্লোর

Visakhapatnam HPCL Plant Fire: ভাইজাগে এইচপিসিএলের প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই জানা যায়নি।

ভাইজাগ : অন্ধ্রপ্রদেশের মালকাপুরমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের প্লান্টে ভয়াবহ আগুন। ভাইজাগের অদূরে অবস্থিত তেল কোম্পানিটির প্লান্টে আগুন লাগার পরই ঘটনাস্থলে দৌড়ে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। পৌঁছয় নৌসেনার একটি দলও। জোরকদমে কাজ চালিয়ে তারা আপাতত আগুন নিয়ন্ত্রণে এনেছে। পাশাপাশি স্বস্তির খবর, আগুনের ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

মঙ্গলবার দুপুরে তেল কোম্পানিটির প্লান্টের অপরিশোধিত তেল ছাঁকার জায়গায় হঠাৎই আগুন ধরে যায়। আগুনের জেরে বিস্ফোরণেরও শব্দ পাওয়া গিয়েছে। গোটা এলাকা ভরে গিয়েছে ঘন কালো ধোঁয়ায়। যদিও দমকল, পুলিশ ও সেনার তৎপরতায় পরিস্থিতি দ্রুত আয়ত্ত্বে আনা সম্ভব হয়। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই জানা যায়নি।

সংবাদসংস্থা এএনআইকে স্থানীয় ডিএসপি ঐশ্বর্য রস্তোগি জানিয়েছেন, 'প্লান্টের ৩ নম্বর ইউনিটে আগুন লাগে। প্রথমে ৫টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইঞ্জিন পৌঁছে তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনই বলা সম্ভব নয়। কারণ খতিয়ে দেখা হবে।'

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকেও কেউ হতাহত না হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। এইচপিসিএলের পক্ষ থেকে ট্যুইটারে লেখা হয়েছে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের বিকাশ সংশোধনাগারে ২৫ মে দুপুর ৩ টে নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। যার পরই যাবতীয় সুরক্ষা ব্যবস্থাপনা ও আগুন নেভানোর প্রক্রিয়া দ্রুত চালু হয়ে গিয়েছিল। যথেষ্ট গুরুতর আগুন লাগলেও দ্রুতই তা আয়ত্ত্বে এসেছে। গোটা ঘটনায় কেউ হতাহত হননি।

ওড়িশা, বাংলার মতোই ঘূর্ণিঝড় ইয়াসের জেরে জনজীবন বিপন্ন হওয়ার আশঙ্কা অন্ধ্রপ্রদেশেও। তার মাঝে করোনা যুদ্ধের সঙ্গে লড়তে চলছে লকডাউন। এসবের মাঝেই এই দুর্ঘটনা। যদিও কেউ হতাহত না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলচেন সকলেই। পাশাপাশি লকডাউনের জেরে প্লান্টে সাধারণ সময়ের থেকে কম লোক থাকাতেও এক্ষেত্রে সুবিধা হয়েছে। যারা কর্মরত ছিলেন, তাদের তাড়াতাড়ি সরিয়ে নিয়ে গিয়ে আগুন আয়ত্ত্বে এনে ফেলা গিয়েছে দ্রুত।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget