এক্সপ্লোর

Gujarat Election 2022: গুজরাতে ভোটের প্রচারে নেহরুকে আক্রমণ, ‘কাশ্মীর সমস্যার সমাধান করেছি আমি’, দাবি প্রধানমন্ত্রীর

Gujarat Assembly Election: পটেলকে অনুসরণ করে তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে সফল হয়েছেন বলেও দাবি করেন মোদি।

নয়াদিল্লি: চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন গুজরাতে (Gujarat Assembly Election)। তার আগে বিজেপি-র (BJP) হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তাতে ফের নাম না করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru) নিশানা করলেন তিনি। কাশ্মীর সমস্যার (Jammu and Kashmir) জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রীকেই কার্যত দায়ী করলেন মোদি। মোদির কথায়, ‘‘সর্দার বল্লভভাই পটেল (Sardar Patel) সব রাজতন্ত্রগুলিকে দেশের অন্তর্ভুক্ত করে দেখিয়েছিলেন, অথচ একজন শুধুমাত্র কাশ্মীর সমস্যারই সমাধান করে উঠতে পারেননি।"

পটেলের প্রশংসা মোদির, নাম না করে আক্রমণ নেহরুকে

সোমবার গুজরাতের আনন্দ জেলার বল্লভ বিদ্যানগরে বিরাট জনসভা করেন মোদি। সেখানেই নেহরুকে আক্রমণ করেন তিনি। নেহরু এবং সর্দার পটেলের তুলনা করে বলেন, ‘‘সব রাজতন্ত্রগুলিকে ভারতে যোগ দেওয়ানোয় সফল হয়েছিলেন সর্দার সাহেব। কিন্তু আর এক জনের হাতে শুধু কাশ্মীর সমস্যা ছিল, তারই সমাধান করে উঠতেতে পারেননি।’’ 

পটেলকে অনুসরণ করে তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে সফল হয়েছেন বলেও দাবি করেন মোদি। তাঁর বক্তব্য়, ‘‘সর্দার সাহেবের দেখানো পথ অনুসরণ করে এগোচ্ছি আমি। সর্দারের ভূমির মূল্যবোধ রয়েছে আমার মধ্যে। সেই কারণেই কাশ্মীর সমস্যার সমাধান করতে পেরেছি আমি। সর্দার পটেলকে সম্মান জানাতে পেরেছি।’’

আরও পড়ুন: Rupee at Record Low: রুপিতে রেকর্ড পতন, ডলার প্রতি ৮২.৬৮ হল টাকা, কী প্রভাব পড়বে দেশে ?

পটেলের নামে সর্দার সরোবর বাঁধ তৈরিতে ‘শহুরে নকশাল’রা বাধা দিচ্ছিলেন বলেও দাবি করেন মোদি। মাওবাদী সহমর্মী এবং সমাজ কর্মীদের একাংশকে বরাবর ‘শহুরে নকশাল’ বলেই দাগিয়ে এসেছে মোদি সরকার। গুজরাত নির্বাচনেও সেই শব্দবন্ধই উঠে এল মোদির মুখে। 

নির্বাচনী প্রচারে কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন মোদি। বাঁধ তৈরি করলেও, জল বহনের উপযুক্ত খাল পরিকল্পনা কংগ্রেস আমলে ছিল না বলে দাবি করেন তিনি। কংগ্রেসের ফেলে রাখা কাজ তিনি সম্পূর্ণ করেছেন বলে দাবি করেন। মোদির কথায়, ‘‘দর্শনের জন্য কি শুধু বাঁধ নির্মাণ করেছিল ওরা? এখন সর্বত্র জল পৌঁছচ্ছে। কৃষিপণ্যের উৎপাদন ৯ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে গুজরাতে।’’ 

কংগ্রেসের হাতে সময় নষ্ট হয়েছে দেশের, দাবি মোদির

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মোদি আরও বলেন, ‘‘ওদের হাতে আমাদের ৪০-৫০ বছরের সময়কাল নষ্ট হয়েছে।  দরজায় দরজায় ঘুরে বেড়ানো করিয়েছে। কোর্ট-কাছারিতে গুজরাতের মানুষের কত টাকা নষ্ট হয়েছে। আজ সর্দার বাঁধ তৈরি হওয়ায় পটেলের স্বপ্ন পূরণ হয়েছে।’’ তাঁর হাতে তৈরি সর্দার পটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ কংগ্রেস সদস্য়দের ঘুরে দেখা উচিত বলেও মন্তব্য করেন মোদি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget