এক্সপ্লোর

Indian Railways : দেশজুড়ে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রশ্নই নেই, আশ্বস্ত করলেন রেলমন্ত্রী

পরিযায়ী শ্রমিকরাও একপ্রকার আতঙ্কিত, যেনতেন প্রকারে ঘরে ফেরার চেষ্টা চালাচ্ছেন দলে দলে। এমত পরিস্থিতিতে সকলকে আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন,  গত বছরের মতো পরিস্থিতি এবার আর হবে না ।

নয়াদিল্লি : বিভিন্ন রাজ্যে হচ্ছে সাময়িক লকডাউন। ফিরছে আতঙ্ক। দিকে দিকে ঘরমুখী বাইরে কাজ করা মানুষজন। অনেকের প্রশ্ন, আবার দেশজুড়ে লকডাউন হয়ে যাবে না তো ? এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল রেলমন্ত্রীর মন্তব্য। 

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানালেন লকডাউন হচ্ছে না সারা দেশ জুড়ে।  ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।  করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত দেশ । এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় লকডাউন ও নাইট কার্ফু ঘোষণা করা হচ্ছে । স্বাভাবিকভাবেই মানুষের মনে ফিরে আসছে পুরনো আতঙ্ক। আবার সারাদেশে একসঙ্গে লকডাউন হবে না তো? গত বছরের মতোই দীর্ঘ সময় রেলওয়ে বন্ধ হয়ে যাবে না তো?

পরিযায়ী শ্রমিকরাও একপ্রকার আতঙ্কিত, যেনতেন প্রকারে ঘরে ফেরার চেষ্টা চালাচ্ছেন দলে দলে। এমত পরিস্থিতিতে সকলকে আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন,  গত বছরের মতো পরিস্থিতি এবার আর হবে না । সারাদেশব্যাপী রেল পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই ।

সম্প্রতি সারা দেশে বেশ কিছু স্টেশনে ও বড় বড় বাস টার্মিনালে দেখা যাচ্ছে মানুষের ভিড় । সকলেই ঘরে ফেরার জন্য ব্যাগ্র। এই পরিস্থিতিতে রেলমন্ত্রীর আশ্বাস নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে পরিযায়ীদের। 

রেলমন্ত্রী পীযূষ গোয়েল একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানান এই কথা । তিনি সারাদেশব্যাপী লকডাউন এর সমস্ত আশঙ্কাকে নস্যাৎ করে বলেন,  এরকম কোনও সম্ভাবনা নেই।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার প্রসঙ্গে তিনি বলেন,  ' আমি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি রেলের সমস্ত অফিসার রা প্রত্যেকটি পরিস্থিতির ওপর নজর রাখছে নির্ধারিত ট্রেন ছাড়াও বেশকিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে ভয় পাবেন না ট্রেন আছে ট্রেন চলছে দেশব্যাপী লকডাউনে কোন পরিস্থিতি আপাতত নেই' 

এদিকে ট্রেন বাতিল হওয়ায় ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড় হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। যেভাবে রেলকর্মীদের মধ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে আগামী দিনে পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। যদিও দূরপাল্লার ট্রেন  পরিষেবা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget