এক্সপ্লোর

PM Modi meeting with Mamata: ফোন হ্যাকিংয়ের আবহে আজ মোদি-মমতা বৈঠক, কী হতে পারে আলোচ্য সূচি, জোর জল্পনা

এদিন দুপুরে কমলনাথ ও আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: ফোন হ্যাকিং ও পেগাসাসকাণ্ডের প্রেক্ষাপটে আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

প্রায় দু’বছর পর সোমবার বিকেলে দিল্লিতে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের পর তাঁর এটাই প্রথম দিল্লি সফর।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে কেন্দ্রের ৩ কৃষি আইন বাতিলের দাবিতে সরগরম রাজধানীর রাজনীতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

এর আগে, এদিন দুপুরে কমলনাথ ও আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি,  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে এদিন ২ কংগ্রেস নেতার সঙ্গেও বৈঠক করেন মমতা। 

সূত্রের খবর, জিএসটি-সহ রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনায় উঠতে পারে ভ্যাকসিনের প্রসঙ্গও। 

সূত্রের খবর, বৈঠকে রাজ্যের নানা দাবিদাওয়া নিয়ে আলোচনার সম্ভাবনা। জিএসটি বাবদ ক্ষতিপূরণের টাকা, পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব, পেগাসাস বিতর্ক, পেট্রোল ডিজেলের দামবৃদ্ধি, এই সব বিষয় নিতে আলোচনা হতে পারে। 

মোদির সঙ্গে বৈঠকের পরে আজ সন্ধ্যায় অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে মমতার। 

আগামীকাল শরদ পাওয়ার, সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, এনসিপি, শিবসেনার সঙ্গে আলাদা করে বৈঠকের সম্ভাবনা তৃণমূলনেত্রীর।

কাল বিকেল ৪.৩০টায় সনিয়া গাঁধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। তার আগে, কাল কাল দুপুর ১টায় সুখেন্দু শেখরের বাসভবনে সংসদীয় দলের বৈঠকে থাকবেন মমতা। 

এরপর কাল দুপুর ২.৩০টায় সাংবাদিক বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। 

তৃণমূল সূত্রে আরও খবর, এই সফরে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের কথা থাকলেও, করোনা আবহে তা নাও হতে পারে। সেক্ষেত্রে বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করতে পারেন তৃণমূলনেত্রী। 

মমতার দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এটা আগেও করেছেন, কলকাতায় মিটিং করেছে, তখনও নম্বর কমেছে। এবারও সফল হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget